ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে ‘রেড লাইন’ নেই: ব্লিঙ্কেন

Anima Rakhi | আপডেট: ১৩ মে ২০২৪ - ০৪:১৮:৩৮ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : এমন কোনো ‘রেড লাইন’ বা বৈরী সীমারেখা নেই, যেটি অতিক্রম করলে ইসরাইলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নষ্ট হবে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তিনি বলেন, তবে আমরা রাফায় তাদের পূর্ণমাত্রার অভিযান শুরুর বিষয়ে সতর্ক করেছি। 

এনবিসির ‘মিট দ্য প্রেস’ শোতে রোববার গাজার দক্ষিণের শহর রাফা ইস্যুতে বাইডেনের নীতির পক্ষে যুক্তি দিতে গিয়ে এ কথা বলেন তিনি। 

তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর এক খবরে বলা হয়েছে, ব্লিঙ্কেন মনে করেন ১৫ লাখ বাসিন্দার আশ্রয়স্থল রাফা শহরে সর্বাত্মক ইসরাইলি হামলায় হামাস নির্মূল হবে না; বরং সেখানে একটি জাতিগত বিদ্বেষ ছড়িয়ে পড়বে। এতে প্রাণ হারাবে বেসামরিক মানুষ। ইসরাইলকে সতর্ক করার পাশাপাশি ব্লিঙ্কেন বারবার ৭ অক্টোবর থেকে তেলআবিবকে বাইডেন প্রশাসনের সমর্থনের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। রাফা শহরে লাখ লাখ বেসামরিক লোকজনের আশ্রয়স্থল হওয়ায় তেলআবিবকে সেখানে স্থল অভিযান থেকে বিরত থাকতে অনুরোধ জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। 

প্রেসিডেন্ট জো বাইডেন ইসরাইলকে অস্ত্র বন্ধের হুমকির বিষয়ে জানতে চাইলে ব্লিঙ্কেন বলেন, দেখুন যখন ইসরাইলের কথা আসে, তখন তাদের সঙ্গে আমাদের সম্পর্কের কোনো ‘রেড লাইন’ বা বৈরী সীমারেখা নেই।

কিউটিভি/অনিমা/১৩ মে ২০২৪,/বিকাল ৪:১৬

▎সর্বশেষ

ad