ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

নারীদের নিয়ে নোরার মন্তব্যে মুখ খুললেন রিচা

Ayesha Siddika | আপডেট: ১১ মে ২০২৪ - ০৮:৪১:০৮ পিএম

বিনোদন ডেস্ক : সন্তান লালনপালন করার দায়িত্ব শুধু নারীদের। তাদের জন্মগত প্রকৃতি এটাই- নারীবাদ নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন মন্তব্যই করেছেন অভিনেত্রী নোরা ফাতেহি। এবার সেই বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী রিচা চাড্ডা। অভিনেত্রী জানিয়েছেন, নোরার এ মন্তব্যের সঙ্গে তিনি একেবারেই সহমত নন।

রিচা আরও বলছেন, নারীদের কী করা উচিত বা অনুচিত- এটা আমি সত্যিই মানি না। এগুলো এভাবে বলে দেওয়া যায়! আমি অবাক, এগুলো সত্যিই কেউ বলেছেন।

এর আগে নোরা নারীবাদ সম্পর্কে বলেছেন, আমি নারীবাদে বিশ্বাস করি না। নারীবাদ সমাজকে সম্পূর্ণ নষ্ট করেছে। বহু পুরুষেরও এর দ্বারা মগজ ধোলাই করা হয়েছে। একজন পুরুষ যদি রক্ষক হিসেবে কাজ করতে পারেন, তাহলে মহিলারা কেন লালনপালনে ভূমিকা গ্রহণ করবেন না!

এই মন্তব্যের পরে সমালোচিত হন নোরা। নেটিজেনরা কটাক্ষ করে বলেন, নারীবাদের সুবিধা নিয়েই তিনি আজ এই জায়গায়। প্রসঙ্গত, সম্প্রতি ওটিটিতে মুক্তি পেয়েছে সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ছবি ‘হীরামন্ডি’। এই ছবিতে ‘লাজ্জো’ চরিত্রে অভিনয় করেছেন রিচা।

 

কিউটিভি/আয়শা/১১ মে ২০২৪,/রাত ৮:৪০

▎সর্বশেষ

ad