ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

ঢাবিতে আন্তর্জাতিক উদ্ভিদ বিজ্ঞানী অধ্যাপক ড. মহসিন উল্লাহ পাটোয়ারীকে সংবধর্না

Ayesha Siddika | আপডেট: ০৬ মে ২০২৪ - ০৫:৪৭:৩৪ পিএম

জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন উদ্ভিদ বিজ্ঞানী অধ্যাপক ড. মহসিন উল্লাহ পাটোয়ারীকে আজ ০৬ মে ২০২৪ সোমবার উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সেন্ট্রাল গ্যালারিতে সংবর্ধনা দেয়া হয়েছে। 

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।উদ্ভিদ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মিহির লাল সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগের অধ্যাপক ড. মো. আতাহার উদ্দিন এবং অধ্যাপক ড. মো. আবুল বাশার।

উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, “অধ্যাপক ড. মহসিন উল্লাহ পাটোয়ারী উদ্ভিদ বিজ্ঞান গবেষণায় একজন জীবন্ত কিংবদন্তি। এই সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে বিভাগের শিক্ষার্থীরা তাঁর জীবন ও কর্ম সম্পর্কে সরাসরি জানতে পারবে এবং নিজেদেরকে গবেষণায় মনোযোগী হতে অণুপ্রেরণা পাবে”। 

অধ্যাপক ড. মহসিন উল্লাহ পাটোয়ারীকে সম্মানিত করতে পেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ও সম্মানিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন। উপাচার্য উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের গবেষণামুখী হওয়ার আহবান জানিয়ে বলেন, “বর্তমান বিশ্বের তাপমাত্রা নিয়ন্ত্রণ ও জলবায়ু পরিবর্তন রোধে শিক্ষার্থীদের গবেষণার মাধ্যমে যথাযথ ভূমিকা রাখতে হবে”।

কিউটিভি/আয়শা/০৬ মে ২০২৪,/বিকাল ৫:৪৪

▎সর্বশেষ

ad