ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি

Anima Rakhi | আপডেট: ১৯ আগস্ট ২০২৬ - ১০:০০:৫৬ পিএম

ডেস্ক নিউজ : ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা ১২টার দিকে ব্যালট পেপারসহ সব ধরনের নির্বাচনী উপকরণ নিয়ে সংসদে পৌঁছাবেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদের নেতৃত্বে সহায়ক কর্মকর্তারা।

বুধবার ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে আমরা ২০ জন সহায়ক কর্মকর্তা রয়েছি। আগামীকাল (২০ আগস্ট) দুপুর ১২টা থেকে সোয়া ১২টার মধ্যে জাতীয় সংসদে পৌঁছাব। ‘নির্বাচনী কর্তা’ হিসেবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন কিছুটা পরে সংসদে পৌঁছাবেন। এরপর সব প্রক্রিয়া সম্পন্ন করে দুপুর ২টা থেকে ভোটগ্রহণ শুরু হবে।

ভোটগ্রহণ শেষ হবে বিকেল ৫টায়। এরপর ভোট গণনা শেষে নির্বাচনী কর্তা সেখানেই চূড়ান্ত ফলাফল ঘোষণা করবেন। পরবর্তী সময়ে ইসিতে এসে গেজেট প্রকাশ করা হবে।

২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি মো. অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করলে ৬ আগস্ট শূন্য পদে নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। বিএনপি ও সমমনাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় জোটের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট অলি আহমদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কিউটিভি/অনিমা/১৯ অগাস্ট ২০২৬,/রাত ১০:০০

▎সর্বশেষ

ad