আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ায় তা’লীমুল কুরআন ইসলামীয়া মাদরাসার শিক্ষার্থীদের সবক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে আশুলিয়ার দক্ষিণ গাজিরচট আয়নাল মার্কেট এলাকায় মাদরাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সিনিয়র সার্জেন ডা. মো. এনামুল হক নিহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ মো. ইসরাফিল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদরাসার পরিচালক হাফেজ ক্বারী মো. খাইরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা মাজলিসুল মুফাসসিরিনের সভাপতি মাওলানা মো. জহিরুল ইসলাম জিহাদী। এছাড়াও অনুষ্ঠানে মাদরাসার শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ মো. ইসরাফিল হোসেন বলেন, স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীদের আর্থিক সংকটসহ যেকোনো সমস্যায় তিনি পাশে থেকে কাজ করে যাবেন। তিনি বলেন, “আমি নিজেই একটি মাদরাসা পরিচালনা করে আসছি।
সেখানে শিক্ষার্থীদের বিভিন্নভাবে সহযোগিতা করে আসছি এবং ভবিষ্যতেও শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করবো।”পরে শিক্ষার্থীদের সবক প্রদান করা হয় এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।
আয়শা/১৯ অগাস্ট ২০২৬,/বিকাল ৩:১৫
