ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

‘ছক্কা মারলে আইপিএলে নিয়ে যাব’, জয়সওয়ালের ফাঁদে পা দিয়ে উইকেট বিলিয়ে দেন ডিকভেলা

Ayesha Siddika | আপডেট: ১৯ আগস্ট ২০২৬ - ০৫:১৩:১৯ পিএম

স্পোর্টস ডেস্ক : গল টেস্টের পঞ্চম দিনে শ্রীলঙ্কার উইকেটকিপার-ব্যাটার নিরোশান ডিকভেলার সঙ্গে মনস্তাত্ত্বিক লড়াইয়ে স্পষ্ট জয় তুলে নিয়েছেন ভারতের তরুণ ব্যাটার যশস্বী জয়সওয়াল।

ক্লোজ-ইন ফিল্ডিংয়ে থাকা জয়সওয়ালের মজার ছলে করা একের পর এক স্লেজিংয়ের ফাঁদে পা দিয়ে পরের বলেই উইকেট বিলিয়ে দেন লঙ্কান এই ব্যাটার। ম্যাচ চলাকালীন ডিকভেলাকে বড় শট খেলার জন্য ক্রমাগত উসকানি দিতে থাকেন জয়সওয়াল। দুজনের মধ্যকার মজার সেই কথোপকথনটি ছিল ঠিক এমন:

জয়সওয়াল: ‘আরে ভাই, প্রথম ইনিংসে তো অনেক শট খেললে।
এবারও কিছু একটা দেখতে চাই। দেখাও না।’
ডিকভেলা: ‘তাই নাকি?’
জয়সওয়াল: ‘হ্যাঁ, আমি দেখতে চাই। একটু দেখাও।
ডিপ স্কয়ার লেগের দিকে মারো না (হাত দিয়ে দিক নির্দেশ করে)। চলো, মারো। সমস্যা কোথায়?’
ডিকভেলা: ‘কোনো দরকার নেই। আমাকে আইপিএলে নিয়ে যাও, তারপর মারব।’
জয়সওয়াল: ‘আমরা নিয়ে যাব, একশো ভাগ নিয়ে যাব। শুধু একটা ছক্কা মারো, তাহলেই তোমাকে আইপিএলে নিয়ে যাব।’
জয়সওয়ালের এই মনস্তাত্ত্বিক চাপের ঠিক পরের বলেই ঘটে বিপর্যয়। পেসার প্রসিদ্ধ কৃষ্ণার একের পর এক বাউন্সারে এমনিতেই অস্বস্তিতে ছিলেন ডিকভেলা। জয়সওয়ালের এমন চ্যালেঞ্জের মুখে স্লিপের ওপর দিয়ে বল ওড়াতে গিয়ে ব্যাটের কানা ছুঁইয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে মাত্র ১০ রানে সাজঘরে ফেরেন তিনি।
এর আগে শ্রীলঙ্কার অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা ও সোনাল দিনুশার প্রতিরোধ ভেঙে ভারতকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান রবীন্দ্র জাদেজা। চতুর্থ দিনের ৪ উইকেটে ৮৪ রান নিয়ে শেষ দিনে ব্যাট করতে নেমে এই জুটি পঞ্চম উইকেটে ৯৫ রান যোগ করে প্রথম সেশনে এক ঘণ্টারও বেশি সময় ভারতকে আটকে রেখেছিল। তবে ডি সিলভাকে (৫৯) মানব সুথারের ক্যাচে পরিণত করে গুরুত্বপূর্ণ এই জুটি ভাঙেন জাদেজা।

৩৭২ রানের বিশাল লক্ষ্য তাড়ায় শ্রীলঙ্কার পক্ষে লড়াই চালিয়ে যান দিনুশা। চতুর্থ টেস্ট খেলতে নামা ২৫ বছর বয়সী এই ব্যাটার ভারতীয় স্পিনারদের দারুণভাবে সামলে ১২৮ বলে ৮৪ রানের লড়াকু এক ইনিংস খেলেন। তিনি আউট হওয়ার পরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে লঙ্কানদের টেল-এন্ডাররা।

ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নামা তরুণ বাঁহাতি স্পিনার মানব সুথার মধ্যাহ্নবিরতির পর এক ওভারেই তিনটি মেডেন উইকেট নিয়ে স্বাগতিকদের মেরুদণ্ড ভেঙে দেন। মাত্র ৭ রানের ব্যবধানে শেষ ৪ উইকেট হারায় শ্রীলঙ্কা, যার চারটিই নেন সুথার। দ্বিতীয় ইনিংসে ৫৫ রানে ৬ উইকেট এবং ম্যাচে ১০১ রানে ১০ উইকেট নিয়ে একাই শ্রীলঙ্কাকে ২০৬ রানে গুটিয়ে দেন তিনি।

ফলে ১৬৫ রানের বড় জয়ে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পাশাপাশি নিজেদের মাইলফলক ছোঁয়া ৬০০তম টেস্ট রাঙাল ভারত। আগামী রোববার থেকে কলম্বোয় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামবে ভারত ও শ্রীলঙ্কা।

 

 

আয়শা/১৯ অগাস্ট ২০২৬,/বিকাল ৫:০৮

▎সর্বশেষ

ad