ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

আলভারেজের বিকল্প হিসেবে যাদের ভাবছে বার্সেলোনা

Ayesha Siddika | আপডেট: ১৯ আগস্ট ২০২৬ - ০৪:৫৭:৩৩ পিএম

স্পোর্টস ডেস্ক : হুলিয়ান আলভারেজকে দলে ভেড়ানোর চেষ্টা এখনও চালিয়ে যাচ্ছে বার্সেলোনা। আর্জেন্টাইন এই ফরোয়ার্ডকে ন্যু ক্যাম্পে আনতে আগামী দুই থেকে তিন দিন, সর্বোচ্চ ৭২ ঘণ্টার মধ্যে সিদ্ধান্তে পৌঁছাতে চায় কাতালান ক্লাবটি। তবে স্পেনের জনপ্রিয় স্পোর্টস টক শো ও ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এল চিরিংগিতো টিভি’র দাবি, আলভারেজকে দলে টানার দৌড় থেকে সরে আসার প্রস্তুতি নিচ্ছে বার্সা।

আলভারেজকে পাওয়া কঠিন হয়ে পড়ায় আক্রমণভাগ শক্তিশালী করতে বিকল্প খেলোয়াড়ের সন্ধানও শুরু করেছে বার্সেলোনা। ‘এল চিরিংগিতো টিভি’র তথ্য অনুযায়ী, এরই মধ্যে তিন ফরোয়ার্ডকে নিয়ে একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছে কাতালান ক্লাবটি। তারা হলেন ভিয়ারিয়ালের জর্জ মিকাউতাদজে, একই দলের আয়োজে পেরেস এবং ইন্টার মিলানের অধিনায়ক লাউতারো মার্তিনেজ।
এই তিনজনের মধ্যে মিকাউতাদজেকে নিয়ে বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর ডেকোর আগ্রহ সবচেয়ে বেশি বলে দাবি করা হয়েছে। ভিয়ারিয়ালের হয়ে তার পারফরম্যান্স ডেকোকে মুগ্ধ করেছে। বার্সার আক্রমণভাগে জর্জিয়ান এই স্ট্রাইকার কার্যকর সংযোজন হতে পারেন বলে মনে করছেন তিনি। তবে মিকাউতাদজেকে দলে নেওয়ার বিষয়ে কোচ হান্সি ফ্লিকের পূর্ণ সমর্থন এখনও পাওয়া যায়নি। ফলে ডেকোর পছন্দ হলেও এই চুক্তি নিয়ে বার্সেলোনার ভেতরে পুরোপুরি ঐকমত্য তৈরি হয়নি।
অন্যদিকে, ভিয়ারিয়ালের আরেক ফরোয়ার্ড আয়োজে পেরেজকে ১০ থেকে ১৫ মিলিয়ন ইউরোর মধ্যেই পাওয়া যেতে পারে বলে জানিয়েছে ‘এল চিরিংগিতো টিভি’। আলভারেজকে এখন না পেলেও ভবিষ্যতে আবারও তাকে দলে ভেড়ানোর পরিকল্পনা রয়েছে বার্সেলোনার। সেই ক্ষেত্রে পেরেসকে স্বল্পমেয়াদি ও তুলনামূলক সাশ্রয়ী সমাধান হিসেবে বিবেচনা করতে পারে ক্লাবটি।

প্রতিবেদন অনুযায়ী, আলভারেজকে এই মুহূর্তে সই করানো প্রায় অসম্ভব বলে মেনে নিতে পারে বার্সেলোনা। তবে জানুয়ারির দলবদল কিংবা ২০২৭ সালে আবারও আর্জেন্টাইন ফরোয়ার্ডের জন্য চেষ্টা চালানোর পরিকল্পনা রয়েছে তাদের। ফলে ভবিষ্যতে আলভারেজকে দলে নেওয়ার পথ খোলা রাখতেই পেরেজকে অন্তর্বর্তী সমাধান হিসেবে দেখা হতে পারে।

তালিকার তৃতীয় নাম লাউতারো মার্তিনেজ। ইন্টার মিলানের হয়ে সর্বশেষ মৌসুমে দলের সর্বোচ্চ গোলদাতা হওয়া ‘এল তোরো’ নামে পরিচিত এই আর্জেন্টাইন ফরোয়ার্ডের সঙ্গে গত কয়েক বছর ধরেই বার্সেলোনার নাম জড়িয়েছে। এবারও কাতালান ক্লাবের সম্ভাব্য বিকল্প তালিকায় জায়গা করে নিয়েছেন বিশ্বকাপজয়ী এই তারকা।

 

 

আয়শা/১৯ অগাস্ট ২০২৬,/বিকাল ৪:৫৫

▎সর্বশেষ

ad