ব্রেকিং নিউজ
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল

মালয়েশিয়ায় ২৬৫ অভিবাসী আটক, ১৩৮ জনই বাংলাদেশি

Ayesha Siddika | আপডেট: ২৭ এপ্রিল ২০২৪ - ০৬:২১:০৮ পিএম

ডেস্ক নিউজ : শুক্রবার (২৬ এপ্রিল) সকালের দিকে জোহর রাজ্যের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবৈধ অভিবাসীদের আটক করা হয়। বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া কাজ এবং বিনা লাইসেন্সে ব্যবসা পরিচালনার দায়ে তাদের আটক দেশটির জোহর অভিবাসন বিভাগ। পুলিশ জানায়, প্রথম অভিযানে ৫৩০ জন বিদেশিকে তল্লাশি করা হয়। এর মধ্যে ২০৭ জনকে বিভিন্ন অভিযোগে আটক করা হয়। 

দ্বিতীয় অভিযানে আটক করা হয় আরও ৫৮ জনকে। এছাড়া অবৈধ বিদেশিদের সুরক্ষা দেয়ার অভিযোগে এক স্থানীয় নাগরিককেও আটক করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাংলাদেশি ছাড়া চীন, মিয়ানমার, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ভারত ও শ্রীলঙ্কার নাগরিক রয়েছে।

এসব অভিবাসীরা দেশটিতে বৈধ পারমিট ছাড়া কাজ এবং বিনা লাইসেন্সে ব্যবসা পরিচালনা করে আসছিল বলে জানিয়েছে পুলিশ। আটককৃতেদর জোহর রাজ্যের সেতিয়া ট্রপিকা অভিবাসী বন্দিশিবিরে পাঠানো হয়েছে। এদিকে মালয়েশিয়াজুড়ে ধরপাকড় শুরু হওয়ায় গ্রেফতার আতঙ্কে রয়েছেন শত শত প্রবাসী বাংলাদেশি।

 

 

কিউটিভি/আয়শা/২৭ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৬:১৮

▎সর্বশেষ

ad