ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

ঢাকায় কলম একাডেমি লন্ডনের গুণীজন সম্মাননা ও মোড়ক উন্মোচন

uploader3 | আপডেট: ২৭ ফেব্রুয়ারী ২০২৪ - ০৮:৫৫:৩৩ পিএম

ডেস্ক নিউজ : ‘অক্ষরে অমরতা’ শ্লোগানের পতাকাবাহী সাহিত্য ও সমাজকল্যাণমূলক সংগঠন ‘কলম একাডেমি লন্ডন’ উদ্যোগে একুশে বই মেলায় ‘অক্ষরে অমরতা’ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন, ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত হয়। গতকাল ২৬ ফেব্রুয়ারী বিকেল ৪টায় একুশে বই মেলায় মোড়ক উম্মোচন মঞ্চে অনুষ্ঠিত হয়।

সভায় বাংলাদেশ শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কাব্যমনি করুণা আচার্য সভাপতিত্ব করেন। ঢাকা বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শিশু সাহিত্যিক শিবুকান্তি দাশ এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন কলম একাডেমি লন্ডন এর কেন্দ্রীয় উপদেষ্টা একুশে সম্মাননা প্রাপ্ত অধ্যাপক কবি কাজল মালেককে সম্মাননা ক্রেষ্ট প্রদান ও উত্তরীয় প্রদান করা হয়। 

এসময় ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি কবি ও গবেষক রায়হান নাসরিন, সহ-সভাপতি কবি নাসিমা বানু, কবি মাহমুদা সুলতানা, কবি বিমল সাহা,, কবি রিয়াদুল হক, কবি সৈয়দ মোহাম্মদ ইলিয়াস, কবি কায়েদে আজম, কবি ও সাংবাদিক আশরাফ সরকার, কবি শাহী সবুর, কবি আশরাফ মির্জা, শিল্পী মিতুন আচার্য, কবি ও শিল্পী মারুফা আক্তার, সোহেলী আক্তার, নারায়ণ দে, কবি সৈয়দ আশরাফুল হোসেন, আঃ রউফ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

কিউটিভি/অনিমা/২৭ ফেব্রুয়ারী ২০২৪/রাত ৮:৪৫

▎সর্বশেষ

ad