ব্রেকিং নিউজ
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল

কুয়াশার চাদরে ঢেকেছে রাজধানী

uploader3 | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৩ - ১০:৩৪:৫০ এএম

ডেস্ক নিউজ : দেশের বিভিন্ন অঞ্চলের মতো রাজধানীতেও ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে। সেই সঙ্গে বাতাস থাকায় শীত অনুভূত হচ্ছে বেশি।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে রাজধানীর কুড়িল, বাড্ডা, মালিবাগ, নিউমার্কেট, আজিমপুর, তেঁজগাও, মহাখালীসহ এলাকা ঘুরে এমন চিত্রই দেখা গেছে। এসব এলাকায় বৃষ্টির মতো কুয়াশা পড়ছে।

ঘন কুয়াশার কারণে একটু দূরের বস্তুও দৃশ্যমান হচ্ছিল না। এ সময় যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে ধীরে ধীরে চলতে দেখা গেছে। বহুতল ভবনগুলোকে মনে হচ্ছিল মেঘে ঢাকা আবছা কোনো কিছু।

এ ছাড়া কাজে বের হওয়া লোকজনকে শীত নিবারণে গরম কাপড়ের পাশাপাশি মাথায় হুডি ব্যবহার করতে দেখা যায়। আবার বাতাস থেকে রক্ষা পেতে অনেকে মুখেও মাস্ক ব্যবহার করছেন। এদিকে কুয়াশার কারণে মাঝে মাঝে বৃষ্টির মতো ফোঁটা মুখে অনুভূত হচ্ছে।

এর আগে আবহাওয়াবিদ আবুল কালাম আজাদ গণমাধ্যমে বলেন, মঙ্গলবার (১২ ডিসেম্বর) থেকে আরও কিছুটা কমতে থাকবে তাপমাত্রা। এর পর ১৪ ডিসেম্বর থেকে দেশের উত্তরাঞ্চলসহ বেশ কিছু এলাকার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বইতে শুরু করতে পারে।’

 

facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button

কিউটিভি/অনিমা/১২ ডিসেম্বর ২০২৩,/সকাল ১০:৩৪

▎সর্বশেষ

ad