ব্রেকিং নিউজ
আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত

ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

superadmin | আপডেট: ৩০ নভেম্বর ২০২৩ - ০৭:৪৯:৩৭ পিএম

ডেস্কনিউজঃ রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

রমনা থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা ককটেল বিস্ফোরণের কথা শুনে ঘটনাস্থলে এসেছি। বিষয়টি তদন্ত করে দেখছি।

ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্টাফ মো: জুয়েল বলেন, আমরা কার্যালয়ের নিচে দাঁড়িয়ে ছিলাম। বিকেল ৩টা ৫ মিনিটের দিকে কার্যালয়ের পকেট গেটের বাম পাশের কড়াই গাছের উপরের শাখাগুলোতে বিকট শব্দ হয় এবং ধোঁয়া দেখা যায়। এতে আমরা আতঙ্কিত হয়ে যাই।

এ ঘটনায় ওই এলাকায় চাপা আতঙ্ক বিরাজ করছে। বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সব গেটে পুলিশকে সতর্ক অবস্থায় থাকতে দেখা যায়। সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।

বিপুল/৩০.১১.২০২৩/ সন্ধ্যা ৭.৪৬

▎সর্বশেষ

ad