ব্রেকিং নিউজ
আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে টোল প্লাজায় বাসে আগুন

superadmin | আপডেট: ২৪ নভেম্বর ২০২৩ - ০৬:৩৮:২১ পিএম

ডেস্কনিউজঃ মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে আহত হয়েছেন ৩ জন। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করেছে।

শুক্রবার (২৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের ধলেস্বরী সেতুর মুন্সীগঞ্জ প্রান্তে টোল প্লাজার সামনে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম।

তিনি বলেন, আজ দুপুর ১২টা ১৬ মিনিটে মুন্সিগঞ্জের সিরাজদিখানের ধলেশ্বরী টোল প্লাজার সামনে ইসলামিয়া পরিবহনের একটি বাসে আগুন লাগে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে আমাদের দুইটি ইউনিট কাজ করেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো খবর আসেনি।

বিপুল/২৪.১১.২০২৩/ সন্ধ্যা ৬.৩৬

▎সর্বশেষ

ad