ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

হেডের লড়াকু সেঞ্চুরি, জয়ের পথে অস্ট্রেলিয়া

superadmin | আপডেট: ১৯ নভেম্বর ২০২৩ - ০৯:২০:১৭ পিএম

ডেস্কনিউজঃ পায়ের ব্যবহার করে চার, এরপর মিড অনের একটু ওপর দিয়ে আরেকটি চার। হেড ভাগ্যকে পাশে পেয়েছেন, সুযোগও কাজে লাগিয়েছেন দারুণভাবে। কুলদীপের বলে এরপর ডাবলস নিয়ে যান ৯৯ রানে। এরপর চুরি করেছেন সিঙ্গেল, জাদেজার থ্রো সরাসরি লাগলে হয়ত আউট হতে পারতেন। তবে তাতে কিছু যায় আসে না। হেড পেয়ে গেছেন সেঞ্চুরি! ২০১১ সালে মাহেলা জয়াবর্ধনের পর বিশ্বকাপ ফাইনালে প্রথম সেঞ্চুরি।

দলের বাজে সময়ে ব্যাট হাতে হাল ধরেছেন হেড। এক প্রান্তে তিন ব্যাটার সাজঘরে ফিরলেও আরেক প্রান্তে অবিচল আছেন এই ওপেনার। ইতোমধ্যেই তুলে নিয়েছেন ফিফটি। ৫৮ বলে এই মাইলফলক ছুঁয়েছেন তিনি। এতে ক্রমশ ভারতের দুশ্চিন্তা বাড়িয়ে হেক্সা মিশনের দিকে বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছেন তারা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়া ২৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৪৪ রান করেছে অস্ট্রেলিয়া। জয়ের জন্য এখনও ১৪৪ বলে ৯৭ রান করতে হবে অজিদের, হাতে আছে ৭ উইকেট। ব্যাট হাতে ট্রাভিস হেড ৬৯ ও মার্নাস লাবুশেন ৩২ রানে ব্যাট করছেন।

দলীয় ৪৭ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল অজিরা। সেখান থেকে দলকে টেনে তোলার চেষ্টা করছেন ওপেনার ট্রাভিস হেড। তাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন মিডল অর্ডার ব্যাটার মার্নাস লাবুশেন। এই দুই ব্যাটারের জুটিতে ২০তম ওভারে দলীয় শতক ছাড়িয়েছে অজিরা। হেড তার ব্যক্তিগত ফিফটির দিকে বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছেন।

বিপুল/১৯.১১.২০২৩/ রাত ৯.১৭

▎সর্বশেষ

ad