ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

ইসরায়েলের জাহাজ দেখলেই ‘হামলা চালাবে’ হুথি

uploader3 | আপডেট: ১৯ নভেম্বর ২০২৩ - ০৮:৫৩:৫১ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনভিত্তিক সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথি এবার ইসরায়েলি প্রতিষ্ঠানের মালিকানাধীন জাহাজ দেখলেই হামলার হুঁশিয়ারি দিয়েছে। রবিবার হুথির মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বলেন, তারা ইসরায়েলি পতাকাবাহী কোনো জাহাজ দেখলেই হামলা চালাবে। খবর আল-জাজিরার।

এর আগে, গাজায় ইসরায়েলি অভিযান চালানোর শুরুর দিকেই সংঘাতে সক্রিয়ভাবে অংশ নেয় লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েল-লেবানন সীমান্তে একাধিক সংঘাতের ঘটনা ঘটেছে। হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলি ভূখণ্ডে ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তারা।

উল্লেখ্য, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় এক মাসের বেশি দিন ধরে তুমুল যুদ্ধ চলছে। ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় নিহতের সংখ্যা সাড়ে ১২ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে ৩০ হাজারের বেশি। ইসরায়েলি বাহিনীর অবিরাম বোমাবর্ষণে গাজায় হাজার হাজার ভবন ধসে পড়েছে। সহসাই এই যুদ্ধ বন্ধ হচ্ছে না বলে আশঙ্কা বিশ্লেষকদের। 

কিউটিভি/অনিমা/১৯ নভেম্বর ২০২৩,/রাত ৮:৫৩

▎সর্বশেষ

ad