ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

ফাত্তাহ-২ নামে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করলো ইরান

uploader3 | আপডেট: ১৯ নভেম্বর ২০২৩ - ০৮:৩১:৫৬ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ফাত্তাহ-২ নামে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো উন্মোচন করলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী।

রবিবার ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র এরোস্পেস ফোর্সের নতুন অর্জন নিয়ে আয়োজিত সামরিক মেলা পরিদর্শনকালে আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ওই হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটির পর্দা উন্মোচন করেন।

বার্তা সংস্থা ইরনার প্রতিরক্ষা বিষয়ক সংবাদদাতা জানিয়েছে, রবিবার সকালে ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেয়ী, আইআরজিসি’র এরোস্পেস ফোর্সের নতুন নতুন উদ্ভাবনী মেলা পরিদর্শনে যান। সেখানে তিনি ফাত্তাহ-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো উন্মোচন করেন।

ফাত্তাহ-২ হাইপারসনিক মিসাইলের গ্লাইড এবং ক্রুজ ক্ষমতা রয়েছে। ফাত্তাহ-২’কে এইচজিভি এবং এইচসিএম হাইপারসনিক অস্ত্রের বিভাগে শ্রেণীবদ্ধ করা হয়েছে।

ইরানসহ বিশ্বের মাত্র চারটি দেশের কাছে এ ধরনের হাইপারসনিক অস্ত্রের প্রযুক্তি রয়েছে।

ইরানের সর্বোচ্চ নেতা ইরানের তৈরি ‘গাজা’ ড্রোনও পরিদর্শন করেন। এই ড্রোন একটানা ৩৫ ঘণ্টা আকাশে উড়তে পারবে। ৩৫ হাজার ফুট উপর দিয়ে উড়ে গিয়ে ৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু পর্যবেক্ষণের পাশাপাশি আঘাত হানতে সক্ষম। গাজা ড্রোন একসঙ্গে ১৩টি বোমা বহন করতে পারে। 

পরিদর্শনকালে তিনি ‘মেহরান’ প্রতিরক্ষা ব্যবস্থা, ‘নাইন্থ-দেই’ আপগ্রেড সিস্টেম এবং ‘শাহেদ-১৪৭’ ড্রোনও উন্মোচন করেন।

সূত্র : পার্সটুডে।

কিউটিভি/অনিমা/১৯ নভেম্বর ২০২৩,/রাত ৮:৩১

▎সর্বশেষ

ad