ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

৭ ওভারে ৩ উইকেট হারিয়ে চাপে অস্ট্রেলিয়া

Ayesha Siddika | আপডেট: ১৯ নভেম্বর ২০২৩ - ০৮:২৯:০৯ পিএম

স্পোর্টস ডেস্ক : ভারতের দেয়া ২৪১ রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই ১৫ রান করে অস্ট্রেলিয়া। তবে দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে প্রথম বলেই ডেভিড ওয়ার্নারকে ফেরান মোহাম্মদ শামি। ৩ বল খেলে ৭ রান করেন ওয়ার্নার।ওয়ার্নারের বিদায়ের পর ক্রিজে এসে ঝড় তুলেছিলেন মিচেল মার্শ। তবে সে ঝড় বেশিক্ষন স্থায়ী হয়নি। বুমরাহর পঞ্চম ওভারের তৃতীয় বলটি মার্শের ব্যাটে আলতো চুমু খেয়ে উইকেট কিপারের হাতে জমা পড়ে। ১৫ বলে ১টি করে চার ও ছয়ে ১৫ রান করে ফেরেন মার্শ।

সপ্তম ওভারের শেষ বলে স্টিভেন স্মিথকেও ফেরান বুমরাহ। ৯ বলে ৪ রান করে ফেরেন স্মিথ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৪৭ রান। ট্রাভিস হেডের সঙ্গে উইকেটে আছেন মার্নাস লাবুশেন। এদিকে টস হেরে ব্যাট করতে নেমে রান উৎসব করতে পারেনি ভারত। ভালো শুরুর পরও নির্ধারিত ৫০ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ২৪০ রান সংগ্রহ করছে ভারত। সেমিফাইনালের পর ফাইনালেও জ্বলে উঠেছেন অজি পেসাররা।

ব্যাট করে বিরাট কোহলির ও কেএল রাহুলের অর্ধশতকে ভর করে ইনিংসের শেষ বলে অলআউট হয় ভারত। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের পিচের ব্যাটিং সহায়ক বলে খ্যাতি থাকলেই এদিন অজিদের সুইং বোলিং সামলাতে বেশ বেগ পোহাতে হয়েছে ভারতীয়দের। কথা হচ্ছে ফাইনালে এই স্কোর কি অজিদের আটকাতে যথেষ্ট হবে? ভারতীয় ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশেষজ্ঞ হার্শা ভোগলে মনে করেন ভারতের এই সংগ্রহই লড়াই করার জন্য পর্যাপ্ত হতে পারে যদি রাতের শিশির প্রভাবক হয়ে না ওঠে।

 

 

কিউটিভি/আয়শা/১৯ নভেম্বর ২০২৩,/রাত ৮:২৮

▎সর্বশেষ

ad