ব্রেকিং নিউজ
আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত

ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়কই আমন্ত্রণ পাননি ফাইনালে

Ayesha Siddika | আপডেট: ১৯ নভেম্বর ২০২৩ - ০৭:৩২:৫৬ পিএম

স্পোর্টস ডেস্ক : ভারত-অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনাল ঘিরে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রীতিমতো চাঁদের হাট। গ্যালারিতে কারা উপস্থিত রয়েছেন, সেই তালিকা এতটাই দীর্ঘ যে, মনে রাখা মুশকিল। বরং কে নেই, সেটা খুঁজে পাওয়া তুলনায় সহজ। তবে অনুপস্থিতির তালিকায় এমন একটি নাম রয়েছে, যা ক্রিকেটপ্রেমীদের হতবাক করবে নিশ্চিত। ভারতকে আন্তর্জাতিক ক্রিকেটের মানচিত্রে পরিচিতি এনে দিয়েছিলেন যিনি, রোববারের ফাইনালে তিনিই উপস্থিত নেই স্টেডিয়ামে।

ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব মোতেরার গ্যালারিতে উপস্থিত থেকে রোহিতদের বিশ্বকাপ ফাইনাল দেখার সুযোগ পেলেন না। আইসিসি অথবা বিসিসিআই, কোনো তরফেই আমন্ত্রণ জানানো হয়নি কপিল দেবকে। এবিপি নিউজের ক্যামেরায় কপিল নিজেই জানালেন সেই কথা। যদিও কপিল দেব অভিভাবকসুলভ উদারতায় বিসিসিআইয়ের সেই ভুল ঢাকার চেষ্টাও করেন।

বিশ্বকাপ ফাইনালের আগে সংশ্লিষ্ট নিউজ চ্যানেলের শোয়ে হাজির ছিলেন কপিল দেব। তার কাছে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে উপস্থিত না থাকার কারণ জানতে চাওয়া হলে প্রাক্তন ভারত অধিনায়ক বলেন, ‘আপনারা ডেকেছেন, চলে এসেছে। ওরা ডাকেনি, তাই যাইনি। একদম সহজ বিষয়।’

কপিল দেব আরও বলেন, ‘আমি তো চেয়েছিলাম আমার ১৯৮৩-র গোটা দলটাকেই যদি ডাকাতো, ভালো হতো। তবে এত কাজ, লোকজনের উপর এত দায়িত্ব রয়েছে, ব্যস্ততায় মাঝে মাঝে এমন ভুল হয়েই যায়।’

 

 

কিউটিভি/আয়শা/১৯ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:৩২

▎সর্বশেষ

ad