ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

‘চুপিসারে’ বিয়ে করলেন গায়িকা লিজা

Ayesha Siddika | আপডেট: ১৯ নভেম্বর ২০২৩ - ০৭:২৯:৫১ পিএম

বিনোদন ডেস্ক : বিয়ে করেছেন ‘ক্লোজআপ ওয়ান’ তারকা সানিয়া সুলতানা লিজা। যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী সবুজ খন্দকারের সঙ্গে অনেকটা চুপিসারে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন তিনি। জানা গেছে, বছরখানেক আগে বিয়ে করেন লিজা। দুই পরিবারের সম্মতিতেই বিয়ে করেছেন বলে জানিয়েছেন এই গায়িকা। 

আমেরিকায় স্টেজ শো করতে গিয়ে ব্যবসায়ী সবুজ খন্দকারের সঙ্গে পরিচয় লিজার। এরপর পরিণয় থেকে দুই পরিবারের সম্মতিতে বিয়ে করেন তারা। বছরখানেক ধরে বাংলাদেশেও সবুজকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে নিয়ে হাজির হন লিজা। এমনকি লিজার হোয়াটসঅ্যাপের প্রোফাইল ছবিটিও সবুজ খন্দকারের সঙ্গে। ফেসবুকেও লিজা আর তার পরিবারের সদস্যদের সঙ্গে পোস্ট করা ছবিতে সবুজ খন্দকারকে দেখা গেছে।

লিজা বলেন, পরিবারের সম্মতি ও উপস্থিতিতে বিয়ে করেছি। কোভিড পরিস্থিতি ও রাজনৈতিক পরিস্থিতির কারণে চেয়েছিলাম বিষয়টি আরও কিছুদিন পর জানাবো। বিয়ে প্রসঙ্গে তিনি আরও বলেন, সবুজ অনেক ভালো একজন মানুষ। আমার কাছের অনেক মানুষই তার কথা জানেন। সবাই দোয়া করবেন যেন আমরা সুখী হতে পারি।

 

 

কিউটিভি/আয়শা/১৯ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:২৮

▎সর্বশেষ

ad