ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

বিদায়ের আগে পন্টিংকে ছাড়িয়ে গেলেন কোহলি

Ayesha Siddika | আপডেট: ১৯ নভেম্বর ২০২৩ - ০৭:২৭:৫৫ পিএম

স্পোর্টস ডেস্ক : এবারের বিশ্বকাপটা যেন রেকর্ড ভাঙা-গড়ার উপলক্ষ বানিয়ে ফেলেছেন বিরাট কোহলি। প্রথম ব্যাটার হিসেবে ৫০তম ওয়ানডে সেঞ্চুরির মাইলফলক গড়ার পাশাপাশি এক বিশ্বকাপে সবচেয়ে বেশি রানের রেকর্ডে শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে গেছেন আগের ম্যাচেই। এবার আরও এক কিংবদন্তিকে ছাড়িয়ে গেলেন কোহলি।  

২০২৩ বিশ্বকাপের ফাইনালে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে আগে ব্যাট করছে ভারত। দলীয় ৩০ রানে ওপেনার শুভমান গিল (৪) বিদায় নেওয়ার পর ক্রিজে আসেন কোহলি। এরপর রোহিত শর্মা (৪৭) ও শ্রেয়াস আইয়ার (৪) ফিরলেও কোহলি ঠিকই ফিফটি তুলে নেন। এই ফিফটি হাঁকানোর পথে ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি রানের রেকর্ডে রিকি পন্টিংকে ছাড়িয়ে যান কোহলি।

ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি রানের মালিক শচীন টেন্ডুলকার। ৪৫ ম্যাচে ২২৭৮ রান করেছিলেন ‘লিটন মাস্টার’। এরপরের স্থানটি এতদিন ছিল অস্ট্রেলিয়ার সফলতম ব্যাটার পন্টিংয়ের দখলে। ১৯৯৬ থেকে ২০১১ সাল পর্যন্ত ৫টি বিশ্বকাপ খেলে মোট ১৭৪৩ রান করেন তিনি। তবে আজ পন্টিংকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন কোহলি। এজন্য তাকে খেলতে হলো ৪ বিশ্বকাপ, ৩৭ ম্যাচ।

কোহলির পক্ষে টেন্ডুলকারকে পেছনে ফেলার সুযোগ অন্তত এই বিশ্বকাপে আর নেই। ব্যক্তিগত ৫৪ রানে অজি পেসার প্যাট কামিন্সের বলে বোল্ড হয়ে ফিরেছেন তিনি। বিশ্বকাপে তার মোট রান থামলো ১৭৯২-এ। আরও এক বিশ্বকাপ ৩৫ বছর বয়সী কোহলির পক্ষে খেলার সম্ভাবনা কম। তালিকার চারে আছেন আরেক ভারতীয়, রোহিত শর্মা। ২৮ ম্যাচে ভারতীয় ওপেনারের মোট রান ১৫৭৫। পাঁচে আছেন লঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা (১৫৩২)।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩০ ওভার শেষে ভারতের সংগ্রহ ৪ উইকেটে ১৫২ রান।

 

 

কিউটিভি/আয়শা/১৯ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:২১

▎সর্বশেষ

ad