ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

অভিনেত্রী রেখাকে ধুয়ে দিলেন নেটিজেনরা

uploader3 | আপডেট: ১৯ নভেম্বর ২০২৩ - ০৭:১৯:০২ পিএম

বিনোদন ডেস্ক : নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিরাট কোহলির ৫০তম শতরান বিশ্বকাপের সেমিফাইনালে জয় এনে দিয়েছে ভারতকে। আজ রোববার ফাইনালে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। তার আগেই বোমা ফাটালেন দক্ষিণের জনপ্রিয় তেলুগু অভিনেত্রী রেখা বোজ। তিনি লেখেন- ‘যদি বিশ্বকাপ ভারত জেতে তাহলে বিশাখাপত্তনমে সমুদ্র সৈকতে নগ্ন হয়ে দৌড়াব’। সোশ্যাল মিডিয়ায় ওই পোস্টের কমেন্ট বক্সে রেখাকে ধুয়ে দিয়েছেন নেটিজেনরা। খবর আনন্দবাজার অনলাইনের।

মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ২০১১ সালে বিশ্বকাপ জেতে ভারত। সেই সময় নীল ছবির তারকা পুনম পাণ্ডে মন্তব্য করেছিলেন- ভারত বিশ্বকাপ জিতলে তিনি নগ্ন হবেন। ভারত বিশ্বকাপ জিতলেও নিজের দেওয়া কথা রাখেননি পুনম। এবার এমনই এক চাঞ্চল্যকর মন্তব্য করে রাতারাতি প্রচারের আলোয় চলে এসেছেন রেখা। তিনি এমন মন্তব্য করার পর থেকে ট্রোলড হতে শুরু করেছেন।

নেটিজেনদের কেউ লিখেছেন- ‘নোংরা মানসিকতা। এগুলো সবই প্রচারের আলোয় থাকার ফিকির।’ কেউ মন্তব্য করেছেন- ‘যদি আপনি এমনটা করেন, আমি আপনাকে নিয়ে পালিয়ে যাব।’ কেউ আবার অভিনেত্রীর উদ্দেশে লেখেন- ‘আপনি এমনটা করলে লোকে আপনার গায়ে পাথর ছুড়বে।’

 

কিউটিভি/অনিমা/১৯ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:১৮

▎সর্বশেষ

ad