ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

কেন আমিরের সঙ্গে ৭ বছর কথা বলেননি জুহি

Ayesha Siddika | আপডেট: ১৯ নভেম্বর ২০২৩ - ০৭:২১:০৩ পিএম

বিনোদন ডেস্ক : বলিউডে পর্দার সফলতম জুটির মধ্যে অন্যতম আমির খান এবং জুহি চাওলা। একসঙ্গে একাধিক হিট আছে তাদের ঝুলিতে। কিন্তু তারপরেও আমিরের সঙ্গে সাত বছর কথা বলেননি জুহি! ‘তুম মেরে হো’ ছবির শুটিং সেটে জুহির সঙ্গে খুনসুটি করে তার হাতে একটি সাপ ধরিয়ে দেন আমির।

তার পর ধীরে ধীরে এগিয়ে আসেন অভিনেত্রীর দিকে। জুহি ভাবেন, আমির বোধহয় কোনো কাণ্ড ঘটাতে চলেছেন। ভয় পেয়ে পালাতে শুরু করেন তিনি। আমির নিছক মজা করতেই এই কাজ করেছিলেন। কিন্তু জুহি খুবই রেগে যান। এর পর সাত বছর আমিরের সঙ্গে কথা বলেননি তিনি। এরপর ভুল বোঝাবুঝি মিটে যায় তাদের। এখনও তাদের বন্ধুত্ব অমলিন।

‘হম হ্যায় রাহি প্যায়ার কে’, ‘কেয়ামত সে কেয়ামত তক’, ‘ইশক’-এর মতো হিট ছবি করেছেন আমির-জুহি। তাদের রসায়ন আজও চর্চিত। 

 

 

কিউটিভি/আয়শা/১৯ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:১৮

▎সর্বশেষ

ad