ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

পরিস্থিতি দেখে পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত জানাবে কমনওয়েলথ

Ayesha Siddika | আপডেট: ১৯ নভেম্বর ২০২৩ - ০৬:৩৯:১৯ পিএম

ডেস্ক নিউজ : : কমনওয়েলথের চার সদস্যের অগ্রবর্তী দল বাংলাদেশের নির্বাচনী আইন-বিধি ও পদ্ধতি সম্পর্কে জানতে চেয়েছে। দলটি জানিয়েছে, সংসদ নির্বাচনের পরিস্থিতি মূল্যায়নের পর পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেবে তারা। 

ইসি সচিব বলেন, কমনওয়েলথ থেকে চার সদস্যের প্রতিনিধি দল এসেছিল। দলের সদস্যরা বাংলাদেশের নির্বাচনী আইন-কানুন, বিধি-বিধান, ভোটের দিন যানবাহন সংক্রান্ত ব্যবস্থাপনা- ইত্যাদি বিষয় কমিশনের কাছে অবহিত হতে চেয়েছিলেন। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার তাদের কাছে এসব বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। এতে তারা সন্তোষ প্রকাশ করেছেন। 

কমনওয়েলথ পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে তিনি বলেন, এটা তাদের অগ্রগবর্তী দল। তারা সুপারিশ তুলে ধরবেন। তারপর কমনওয়েলথের পূর্ণাঙ্গ প্রতিনিধিদল নির্বাচন পর্যবেক্ষণে আসবে কি না- তা পরে জানাবে। 

অগ্রবর্তী দল রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছেন কি না- এমন প্রশ্নের জবাবে জাহাংগীর আলম বলেন, ‘না’। রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জানতে চায়নি। বিধি-বিধান, ভোট কীভাবে হয়, ভোটাররা কীভাবে  ভোট দেন, পোস্টাল ব্যালটে ভোট কীভাবে হয়- এগুলো সম্পর্কে তারা অবহিত হতে চেয়েছেন। এটা ছিল দ্বিপক্ষীয় আলোচনা। 

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তারা নির্বাচন পদ্ধতি সম্পর্কে জানতে  চেয়েছেন। কোনো চ্যালেঞ্জ আছে কি না, এসব জানতে চাননি। বাংলাদেশের নির্বাচনে ভোটাররা কীভাবে ভোট দেবেন, ভোট কীভাবে  নেওয়া হবে, ভোট স্বচ্ছ করতে হলে যে পদ্ধতিগুলো আছে, রিটার্নিং অফিসার ও প্রিজাইডিং অফিসারের কাজ কি- এসব বিষয়ে তারা অবহিত হয়েছেন।’

নির্বাচনের মানদন্ডের কথা জানতে চাইছে কী না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না, না। তারা আমাদের নির্বাচনী প্রসেস সম্পর্কে জানতে চেয়েছেন।’বৈঠকে কমনওয়েলথের অগ্রবর্তী দলের প্রধান লিনফোর্ড এন্ড্রুস, অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার সার্থক রয়, রাজনৈতিক উপদেষ্টা লিন্ডউই মালেলেকা, নির্বাহী কর্মকর্তা ঝিপি ওজাগো অংশ নেন। 

 

কিউটিভি/আয়শা/১৯ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:৩৪

▎সর্বশেষ

ad