ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

ফাইনাল ম্যাচ পরিত্যক্ত হলে কার ঘরে যাবে বিশ্বকাপ?

uploader3 | আপডেট: ১৯ নভেম্বর ২০২৩ - ০২:০১:০৩ পিএম

স্পোর্টস ডেস্ক : ভারত-অস্ট্রেলিয়া বিশ্বকাপের ফাইনাল খেলতে মাঠে নামছে কিছুক্ষণ পর। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারতের সামনে তৃতীয় শিরোপার হাতছানি। অন্যদিকে ষষ্ঠ শিরোপার জন্য লড়াইয়ে নামবে অজিরা।

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বেরসিক বৃষ্টির বাধায় পণ্ড হয়েছিল একের পর এক ম্যাচ। অনেক সময়ে স্বস্তির সমীকরণও কঠিন করে তোলে এই বৃষ্টি। ফলে এবার তাই অনেকের মনে প্রশ্ন উঠছে, যদি রোহিত-কামিন্সদের এই মহারণ ভেস্তেই যায়। রিজার্ভ ডেতেও উঠানো না যায় খেলা। তবে বিশ্ব চ্যাম্পিয়ন হবে কারা?

আইসিসির নিয়ম অনুযায়ী, বৃষ্টির কারণে ফাইনালের জন্য রিজার্ভ ডে রেখেছে আইসিসি। ফাইনালে বৃষ্টি হলে রিজার্ভ ডে’তে যাবে ম্যাচ। রবিবার ম্যাচ শেষ করা সম্ভব না হলে সোমবার একই জায়গা থেকে শুরু হবে ম্যাচ।

এরপর সোমবার বৃষ্টি বা কোনো প্রাকৃতিক কারণে ম্যাচের সমাপ্তি না হলে ম্যাচটি পরিত্যক্ত হবে। আর ম্যাচ পরিত্যক্ত হলে ভারত ও অস্ট্রেলিয়া যৌথ চ্যাম্পিয়ন হবে। তবে স্বস্তির সংবাদ হলো, আজ আহমেদাবাদে বৃষ্টির সম্ভাবনা নেই। রৌদ্রোজ্জ্বল হবে পুরো দিন। আকাশও পরিষ্কার থাকবে।

কিউটিভি/অনিমা/১৯ নভেম্বর ২০২৩,/দুপুর ২:০০

▎সর্বশেষ

ad