ব্রেকিং নিউজ
আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত

গুঞ্জনই সত্যি, আবার মা হচ্ছেন আনুশকা

uploader3 | আপডেট: ১০ নভেম্বর ২০২৩ - ০৮:০৯:৪০ পিএম

বিনোদন ডেস্ক : বিশ্বকাপে ভারতের পরবর্তী ম্যাচ নেদারল্যান্ডসের বিপক্ষে। এর আগেই বেঙ্গালুরু পৌঁছেছে টিম ইন্ডিয়া। এদিন স্বামী বিরাট কোহলির হাত ধরেই হোটেলে ঢুকতে দেখা গেছে আনুশকাকে। যেখানে অভিনেত্রীর বেবিবাম্প লক্ষ্য করা গেছে। 

আনুশকার পরনে ছিল কালো ঢিলেঢালা ফ্রক। খোলা চুল, রূপটান নেই বললেই চলে। ছিপছিপে চেহারায় স্পষ্ট অভিনেত্রীর স্ফীতোদর। অন্তঃসত্ত্বা স্ত্রীকে আগলে ছিলেন বিরাট। সেই ভিডিওই ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। এরপরই তারকা দম্পতিকে শুভেচ্ছাবার্তায় ভাসাচ্ছেন ভক্তরা। 

গুঞ্জনই সত্যি হলো। মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। দিন কয়েক ধরেই খবরটি নিয়ে জোর গুঞ্জন ছিল, যদিও বিরাট বা আনুশকা কেউই এখন পর্যন্ত মুখ খুলেননি। তবে কোহলির জন্মদিনে ইডেনে স্ত্রী আনুশকার অনুপস্থিতি অভিনেত্রীর মা হওয়ার গুঞ্জন কয়েকগুণ বাড়িয়ে দিয়েছিল। এবার সেটাই স্পষ্ট হলো। অবশেষে কোহলির সঙ্গে অন্তঃসত্ত্বা আনুশকার দেখা মিলল। 

এর আগে সেপ্টেম্বর মাসের শেষের দিকে একটি ম্যাটারনিটি ক্লিনিকের বাইরে দেখা গিয়েছিল আনুশকাকে। যদিও সেই সময় অভিনেত্রীর অনুরোধে কোনো ছবি প্রকাশ করেনি সংবাদমাধ্যম।

বিরাটপত্নী তখন আশ্বস্ত করেন, খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেবেন তারা। এর আগেই সবকিছু স্পষ্ট হলো। দ্বিতীয়বারের মতো বিরাট-আনুশকার সংসারে আসতে চলেছে নতুন অতিথি।
 

 

কিউটিভি/অনিমা/১০ নভেম্বর ২০২৩,/রাত ৮:০৯

▎সর্বশেষ

ad