ব্রেকিং নিউজ
আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত

কমলালেবুর খোসা দিয়ে বানান সুগন্ধি সাবান

Ayesha Siddika | আপডেট: ০২ নভেম্বর ২০২৬ - ০৪:৩৯:০৭ পিএম

লাইফ স্টাইল ডেস্ক : কমলালেবু খাওয়া স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। তবে কমলালেবু খাওয়ার পর বেশিরভাগ মানুষই খোসা ফেলে দেন। তবে অনেকেই হয়তো জানেন না এই খোসা দিয়ে বাড়িতেই খুব অল্প উপকরণে বানিয়ে নেওয়া যেতে পারে, প্রাকৃতিক সুগন্ধযুক্ত সাবান।

সবচেয়ে মজার বিষয় হল এই সাবান প্রস্তুত করতে খুব বেশি টাকাও খরচ হয় না। শুধুমাত্র তিন থেকে চারটি উপকরণ দিয়ে খুব সহজেই বাড়িতে এই সাবানটি তৈরি করা যেতে পারে। তাহলে জেনে নিন কমলালেবুর খোসা দিয়ে বাড়িতেই  সাবান তৈরি করবেন কিভাবে?

উপকরণ

কমলালেবুর খোসা দিয়ে সাবান তৈরি করতে প্রথমেই প্রয়োজন কমলালেবুর টাটকা খোসা, সাবান বেস, সামান্য পানি এবং সাবান ঠান্ডা করার জন্য সিলিকন ছাঁচ। যদি সিলিকন ছাঁচ না থাকে, তাহলে কাগজের কাপও ব্যবহার করা যেতে পারে।

কিভাবে তৈরি করবেন?

প্রথমে পরিষ্কার পানি দিয়ে কমলালেবুর খোসা ভালো করে ধুয়ে নিন। এবার এগুলি ছোট ছোট টুকরো করে কেটে নিন। এবার খোসাগুলি একটি মিক্সিং জারে নিয়ে, সামান্য পানি মিশিয়ে মিহি পেস্ট বানিয়ে নিন। 

এবার একটি চালুনি কিংবা পরিষ্কার সুতির কাপড় দিয়ে মিশ্রণটি ছেঁকে নিন। এইভাবে খোসার কোনও বড় টুকরো থাকলে তা আলাদা করে নিন। এরপর সাবান বেসটি ছোট ছোট টুকরো করে কেটে নিন।

এবার প্যানের মধ্যে একটি বাটি বসিয়ে রাখুন। তারপর ওই প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি যোগ করুন। তবে খেয়াল রাখবেন বাটিটি হালকা ডুবে থাকলেও, পানি যেন বাটির ভিতরে প্রবেশ না করে।

এবার চুলার আঁচ মাঝারি রেখে বাটির মধ্যে সাবান বেসের টুকরোগুলি দিয়ে দিন। এই পদ্ধতিটিকে ‘ডাবল বয়লার’ পদ্ধতি বলা হয়। এইভাবে সাবান বেসগুলি বাটির মধ্যেই  আস্তে আস্তে গলে যায়।

বেসটি পুরোপুরি গলে গেলে এরমধ্যে কমলালেবুর খোসার মিশ্রণটি যোগ করুন এবং ভালভাবে নাড়তে থাকুন।মিশ্রণটি প্রায় ১২ থেকে ১৩ মিনিটের জন্য, কম আঁচে রান্না করে নিন এবং ভালো করে দেখে নিন ওই মিশ্রণে কোনও কিছু যাতে দলা পাকিয়ে না থাকে।

এবার চুলা বন্ধ করে প্রস্তুত মিশ্রণটি একটি সাবানের ছাঁচের মধ্যে ঢেলে নিন। কারও কাছে যদি ছাঁচ না থাকে তাহলে মিশ্রণটি সামান্য ঠান্ডা হওয়ার পর একটি কাগজের কাপেও ঢেলে নিতে পারেন। 

প্রায় ৩০ মিনিটের জন্য ঘরের তাপমাত্রায় মিশ্রণটি জমাট বাঁধার জন্য রেখে দিন। যদি কেউ দ্রুত সাবান প্রস্তুত করতে চান তাহলে মিশ্রণটি কিছু সময়ের জন্য ফ্রিজে রাখা যেতে পারে। শক্ত হওয়ার পর সাবানটি ছাঁচ থেকে বের করে নিন।

ব্যাস তাহলেই কমলালেবুর খোসা দিয়ে বাড়িতেই তৈরি হয়ে যাবে সাবান। কমলালেবুর খোসা দিয়ে তৈরি সাবান ব্যবহার করলে সারাক্ষণ শরীরে একটা প্রাকৃতিক সুগন্ধ বজায় থাকবে। তাছাড়া কমলালেবুর খোসা ত্বকের জন্য অত্যন্ত উপকারী বলেও মনে করা হয়।

 

 

আয়শা/০২ নভেম্বর ২০২৬,/বিকাল ৪:৩৩

▎সর্বশেষ

ad