ব্রেকিং নিউজ
আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত

ক্রিকেট ম্যাচ চলাকালে হঠাৎ স্কুটার নিয়ে মাঠে দর্শক

Ayesha Siddika | আপডেট: ০১ নভেম্বর ২০২৬ - ১০:০৯:৩৩ পিএম

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট ম্যাচ চলার সময় দর্শকের মাঠে ঢুকে পড়ার ঘটনা মাঝেমধ্যেই দেখা যায়। তবে স্কুটার চালিয়ে সরাসরি মাঠের ভেতর দিয়ে চলে যাওয়ার ঘটনা বেশ ব্যতিক্রমী। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে ভারত ‘এ’ ও নিউজিল্যান্ড ‘এ’ দলের মধ্যকার দ্বিতীয় আনঅফিশিয়াল টেস্টে ঘটেছে এমনই এক মজার ঘটনা।

অপ্রত্যাশিত এই দৃশ্যের কারণে কিছুক্ষণের জন্য বন্ধ থাকে খেলা। আর তা দেখে হাসিতে মেতে ওঠেন মাঠের ক্রিকেটার ও ধারাভাষ্যকাররা। ঘটনাটি ঘটে হেগলি ওভালে ম্যাচের প্রথম দিনের শেষ দিকে। ভারতের ইনিংসের ৮৩তম ওভার করতে প্রস্তুতি নিচ্ছিলেন নিউজিল্যান্ড ‘এ’ দলের পেসার ব্রেট র‌্যান্ডেল। ঠিক তখনই ভারতীয় ব্যাটার আকাশ দীপ তাকে হাতের ইশারায় থামতে বলেন।

শুরুতে কেন তাকে থামানো হচ্ছে, তা বুঝতে পারেননি র‌্যান্ডেল। পরে চোখে পড়ে এক অদ্ভুত দৃশ্য। এক বৃদ্ধ দর্শক স্কুটার চালিয়ে মাঠের ভেতর দিয়ে সাইটস্ক্রিনের সামনে চলে যাচ্ছেন। ধারণা করা হচ্ছে, দিনের শেষ কয়েক ওভার ভালোভাবে দেখার জন্য মাঠের অন্য পাশে সুবিধাজনক জায়গা খুঁজছিলেন তিনি।

ওই দর্শক নিরাপদে মাঠ পার না হওয়া পর্যন্ত খেলা শুরু করতে রাজি হননি আকাশ দীপ। এ সময় মাঠে থাকা ভারতীয় ক্রিকেটারদের মধ্যে হাসির রোল পড়ে যায়। ধারাভাষ্যকাররাও ঘটনাটি নিয়ে মজার মন্তব্য করেন। ম্যাচ দেখার জন্য পছন্দের জায়গা খুঁজে নেওয়ার এমন অভিনব কৌশল দেখে ওই দর্শককে রসিকতার ছলে অভিনন্দন জানান তারা।

 

 

আয়শা/০১ নভেম্বর ২০২৬,/রাত ১০:০০

▎সর্বশেষ

ad