নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে ড. আব্দুল মঈন খান এর সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড নরজার বাড়ি বাজার মাঠে এই দোয়া, মাহফিলের আয়োজন করেন আমদিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও আমদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ই এম মেহেদী হাসান।
মেহেদী হাসান ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনা করে তার বক্তব্যে বলেন, আসছে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি আপনাদের সমর্থন এবং ভালোবাসায় চেয়ারম্যান পদ প্রার্থী হয়েছি।
আপনারা যদি আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে জয়ী করেন আমি ড. আব্দুল মঈন খান স্যারের নীতি আদর্শকে ধরে রেখে দলমত নির্বিশেষে আমদিয়া ইউনিয়ন ও সর্বসাধারণের উন্নয়নে কাজ করে যাবো। এসময় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন আমদিয়া ইউনিয়ন বিএনপি ও ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা।
আয়শা/০২ নভেম্বর ২০২৬,/বিকাল ৪:০৫
