ব্রেকিং নিউজ
আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত

এবিজি ইউনিভার্সিটি কাপের সেমিফাইনালে কে কার প্রতিপক্ষ

Anima Rakhi | আপডেট: ০১ নভেম্বর ২০২৬ - ১১:১২:৪৫ পিএম

স্পোর্টস ডেস্ক : এবিজি ইউনিভার্সিটি কাপ ফুটবলের গ্রুপ পর্বের লড়াই শেষ হয়েছে। শিরোপার লড়াইয়ে টিকে থাকা চার দল নিশ্চিত করেছে সেমিফাইনাল। ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী সোমবার (২ নভেম্বর) বসুন্ধরা কিংস অ্যারেনায় মুখোমুখি হবে দলগুলো।

দিনের প্রথম সেমিফাইনালে বিকেল ৫টায় মুখোমুখি হবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সোনারগাঁও ইউনিভার্সিটি। দ্বিতীয় সেমিফাইনালে রাত ৭টায় লড়বে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) ও ফারিস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ৭০ মিনিটের। ৩৫ মিনিট খেলার পর থাকবে ১০ মিনিটের বিরতি। নির্ধারিত সময়ে ম্যাচ ড্র হলে অতিরিক্ত সময়ের খেলা হবে না। সরাসরি টাইব্রেকারে নির্ধারিত হবে বিজয়ী দল।

টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের একমাত্র ক্রীড়াভিত্তিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল টি স্পোর্টস।

কিউটিভি/অনিমা/০১ নভেম্বর ২০২৬,/রাত ১১:০৮

▎সর্বশেষ

ad