ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

৩২ মিনিটে উত্তরা থেকে মতিঝিল গেল মেট্রোরেল

superadmin | আপডেট: ০৫ নভেম্বর ২০২৩ - ১২:৩২:৫৪ পিএম

ডেস্কনিউজঃ যাত্রীদের জন্য পুরোপুরি উন্মুক্ত হলো মেট্রোরেল। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের পর আজ জনসাধারণের জন্য খুলে দেয়া হয় মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশ। এতে করে মাত্র ৩২ মিনিটে উত্তরা থেকে মতিঝিল পৌঁছাতে পারছেন যাত্রীরা।

দিনের শুরুতে সকাল সাড়ে ৭টায় প্রথম মেট্রোরেল উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে ছেড়ে যায়। ১০টি স্টেশন ধরে ৮টা ২ মিনিটে মতিঝিল পৌঁছায় ট্রেনটি। এ যাত্রায় ট্রেনটির সময় লেগেছে মাত্র ৩২ মিনিট।

যাত্রীরা জানান, দ্রুতগতির মেট্রোরেল তাদের জীবন থেকে যাতায়াতের সময় অনেক বাঁচিয়ে দিয়েছে। মতিঝিল থেকে ফার্মগেট যাতায়াতে সময় কমিয়েছে এক থেকে দেড় ঘণ্টা এবং মিরপুর-১০ গোলচত্বর যাতায়াতের সময় কমিয়েছে দেড় থেকে ২ ঘণ্টা।

নিশাত বিজয় নামের এক যাত্রী বলেন, ৯ মিনিটে কখনও মতিঝিল থেকে ফার্মগেট আসা যায় এটি কল্পনার বাইরে ছিল। আমি সকাল ৭টা ৪০ মিনিটে মতিঝিল স্টেশন থেকে মেট্রোরেলে উঠি। এর ঠিক ৯ মিনিটের সময় ৭টা ৪৯ মিনিটে আমি ফার্মগেট স্টেশনে নামি। মতিঝিল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ এলাকায় আসতে সময় লেগেছে মাত্র ৫ মিনিট।

বিপুল/০৫.১১.২০২৩/ দুপুর ১২.২৯

▎সর্বশেষ

ad