ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ঘাটতির পরিস্থিতি সৃষ্টি হয়নি : অর্থমন্ত্রী

Ayesha Siddika | আপডেট: ৩১ অক্টোবর ২০২৩ - ০৮:০৯:৪৭ পিএম

ডেস্ক নিউজ : অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ আগের তুলনায় কমে আসলেও কোনো ঘাটতির পরিস্থিতি সৃষ্টি হয়নি।  

তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য কাজিম উদ্দিন আহম্মেদের টেবিলে উত্থাপিত তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে বলেন, ‘আইএমএফ-এর বিপিএম-৬ অনুযায়ী ১২ অক্টোবরের স্থিতির ভিত্তিতে দেশে বর্তমানে গ্রস রিজার্ভের পরিমাণ ২১ হাজার ১১৬ দশমিক ৫৯ মিলিয়ন মার্কিন ডলার।

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলসহ বিভিন্ন পণ্যের মূল্য বৃদ্ধির ফলে আমাদানি ব্যয় বৃদ্ধিসহ রেমিট্যান্সের পরিমাণ হ্রাস ইত্যাদি কারণে বর্তমানে বৈদেশিক মদ্রার রিজার্ভের পরিমাণ পূর্বের তুলনায় কমে আসলেও কোনো ঘাটতি পরিস্থিতি সৃষ্টি হয়নি।’

তিনি বলেন, কোভিড-১৯ পরবর্তী বৈশ্বিক অর্থনৈতিক মন্দা এবং ইউক্রেন-রাশিয়া যুদ্ধজনিত আন্তর্জাতিক পণ্য সরবরাহের অনিশ্চয়তার কারণে সৃষ্ট চাপ মোকাবিলা করে বৈদেশিক মুদ্রা রিজার্ভের সন্তোষজনক স্থিতি বজায় রাখতে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।-বাসস

 

 

কিউটিভি/আয়শা/৩১ অক্টোবর ২০২৩,/রাত ৮:০৮

▎সর্বশেষ

ad