সৈকতে প্রতিরোধের মুখে গোলাবারুদ ফেলে পালিয়েছে ইসরায়েলি বাহিনী : হামাস

Ayesha Siddika | আপডেট: ২৭ অক্টোবর ২০২৩ - ০৭:১৪:০৫ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি বাহিনী রাফাহ সমুদ্র সৈকতে অনুপ্রবেশ করে অভিযান চালাতে চেয়েছিল। কিন্তু হামাসের বাধায় তারা পিছু হটেছে। হামাসের সামরিক শাখা জানিয়েছে, গাজার দক্ষিণাঞ্চলের রাফাহ সৈকতে ভোরে ইসরায়েলি বাহিনী অভিযান চালানোর চেষ্টা করে। এ সময় প্রতিরোধ যোদ্ধারা তাদের মুখোমুখি হয়।

কাসেম ব্রিগেড এক টেলিগ্রাম পোস্টে বলেছে, এর জন্য ইহুদিবাদী বিমান বাহিনীর হস্তক্ষেপ প্রয়োজন হয়। অভিযান চালাতে যাওয়া বাহিনীকে রক্ষা করে ইসরায়েলি বিমান বাহিনী। তারা প্রচুর গোলাবারুদ রেখে সমুদ্রের দিকে পালিয়ে যায়।

তবে ইসরায়েল বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি। ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায়। ইসরায়েলি বাহিনীর দাবি, হামাসের হামলায় ইসরায়েলে ১ হাজার ৪০০–এর বেশি মানুষ নিহত হয়েছে।

এরপপর ফিলিস্তিনের গাজা উপত্যকায় দুই সপ্তাহের বেশি সময় ধরে নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।ইসরায়েল। সূত্র: আল জাজিরা

 

 

কিউটিভি/আয়শা/২৭ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:০৮

▎সর্বশেষ

ad