চাঁদপুরে জাল-নৌকাসহ ৮২ জেলে আটক

Ayesha Siddika | আপডেট: ২৭ অক্টোবর ২০২৩ - ০২:১৬:৩৩ পিএম

ডেস্ক নিউজ : মা ইলিশ রক্ষায় চাঁদপুরের পদ্মা ও মেঘনায় অভিযান চালিয়ে ৭২ জেলে আটক করেছে নৌপুলিশ। গত ২৪ ঘণ্টায় চাঁদপুর নৌ সীমানার বিভিন্ন স্থান থেকে জেলেদের আটক করা হয়। 

নৌপুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান জানান, চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর ৭০ কিলোমিটার এলাকাজুড়ে নৌপুলিশের ৬টি থানা ও ফাঁড়ি অভিযান পরিচালনা করে থাকে। অভিযানে বিপুল জাল, নৌকা, ইলিশসহ জেলেদের আটক করা হচ্ছে। 

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ১৪ মামলা ও ২টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।  আটক জেলেদের মধ্যে ১২ জন প্রাপ্তবয়স্ক না থাকায় তাদের মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

 

 

কিউটিভি/আয়শা/২৭ অক্টোবর ২০২৩,/দুপুর ২:১৫

▎সর্বশেষ

ad