রোনালদোর জোড়া গোলের রাতে জয়

Ayesha Siddika | আপডেট: ২৫ অক্টোবর ২০২৩ - ০২:১০:৫৫ পিএম

স্পোর্টস ডেস্ক : শুরুতেই এগিয়েছিল আল নাসর। তারপর হয় ছন্দপতন। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলের রাতে শেষ পর্যন্ত জয় পেয়েছে সৌদির ক্লাবটি। এফসি চ্যাম্পিয়ন্স লিগে কাতারি ক্লাব আল দুহাইলকে ৪-৩ গোলে হারিয়েছে আল নাসর।

রিয়াদের মাঠে ম্যাচ শুরুর ২৫ মিনিটেই এগিয়ে যায় আল নাসর, দলকে লিড এনে দেয় তালিসকা। এই গোলে অ্যাসিস্ট করেন রোনালদো। প্রথমার্ধে এই একটিই গোল। তবে খেলার মোড় ঘুরে যায় দ্বিতীয়ার্ধে এসে। ৫৬ মিনিটে সাদিও মানের গোলে আল নাসরের লিড ডাবল। ম্যাচের ৬১ মিনিটে গোল আসে সিআর সেভেনের পা থেকে।

দুদলের ব্যবধান দাঁড়ায় ৩-০। এর পর আল দুহাইল ব্যাক টু ব্যাক দুই গোল করে খেলায় ফিরে আসে। এর ঠিক ১০ মিনিট পর আবার গোল করেন রোনালদো। যদিও ম্যাচের ৮৫ মিনিটে আবার গোল করে দুহাইল। তবে রোনালদোর জোড়া গোলে শেষ পর্যন্ত জয় নিশ্চিত হয় সৌদি ক্লাবটির।

 

 

কিউটিভি/আয়শা/২৫ অক্টোবর ২০২৩,/দুপুর ২:০৮

▎সর্বশেষ

ad