ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

অভিযোগ প্রমাণ হলে ইমরানের ‘মৃত্যুদণ্ড’ হতে পারে

uploader3 | আপডেট: ০১ অক্টোবর ২০২৩ - ০৪:০৩:৩৬ পিএম

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশিকে আলোচিত সাইফার মামলায় সম্প্রতি অভিযুক্ত করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, অভিযোগ প্রমাণ হলে ইমরান খান ও কোরেশিকে ‘মৃত্যুদণ্ডের রায়’ দেওয়া হতে পারে। খবর ডনের।

প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান এবং পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশিকে প্রধান অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দিয়েছেন এফআইএ কর্মকর্তারা। 

ইমরান খান ও শাহ মাহমুদ কোরেশি ছাড়াও এই মামলায় সাবেক মুখ্য সচিব আজম খান, সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সাবেক মহাসচিব আসাদ উমরকেও অভিযুক্ত করা হয়েছে।

কিউটিভি/অনিমা/০১ অক্টোবর ২০২৩,/বিকাল ৪:০৩

▎সর্বশেষ

ad