ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

ভারতে ট্যুরিস্ট বাস খাদে, নিহত ৮

uploader3 | আপডেট: ০১ অক্টোবর ২০২৩ - ১০:৫৫:৫১ এএম

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে একটি ট্যুরিস্ট বাস খাদে পড়ে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। 

শনিবার ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর নীলগিরিস জেলার কুনুরের কাছে একটি বাঁকে বাঁক নেওয়ার সময় পর্যটকবাহী ওই বাসটি খাদে পড়ে যায় এবং এতেই হতাহতের এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, পর্যটকবাহী ওই বাসটিতে ৫৫ যাত্রী ছিল এবং তারা টেনকাসি যাচ্ছিলেন। তামিলনাড়ুর নীলগিরিস জেলার কুনুরের কাছে একটি বাঁকে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি খাদে পড়ে যায়। পরে স্থানীয় মানুষ, পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা হতাহতদের সাহায্যে এগিয়ে আসেন এবং আহতদের উদ্ধার করেন।

এনডিটিভি বলছে, রাস্তা থেকে ছিটকে পড়ার পর বাসটি খাদে পড়ে যায় এবং দুর্ঘটনাকবলিত গাড়ির যাত্রীদের কাছে পৌঁছানোর জন্য উদ্ধারকর্মীদের দড়ি বেয়ে নিচে নামতে দেখা যায়।

পুলিশ জানিয়েছে, চালক তীক্ষ্ণ ওই বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি নিচে পড়ে যায় বলে প্রাথমিক রিপোর্টে অনুমান করা হচ্ছে। পুলিশ সুপার কে প্রভাকর এনডিটিভিকে বলেন, ‘এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। দুর্ঘটনার পেছনে চালকের দোষ আছে বলে মনে হচ্ছে’।

এদিকে দুর্ঘটনায় হতাহতের বিষয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন শোক প্রকাশ করেছেন। এ ছাড়া দুর্ঘটনায় নিহতদের পরিবারের জন্য দুই লাখ রুপি করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তিনি।

স্টালিন বলেন, যারা সামান্য আহত হয়েছেন তাদেরও ৫০ হাজার রুপি করে প্রদান করা হবে।

কিউটিভি/অনিমা/০১ অক্টোবর ২০২৩,/সকাল ১০:৫৫

▎সর্বশেষ

ad