‘জওয়ান’ সিনেমার মুক্তির তারিখ জানালেন শাহরুখ

Ayesha Siddika | আপডেট: ০৬ মে ২০২৩ - ০৯:৩০:৫৩ পিএম

বিনোদন ডেস্ক : শনিবার (৬ মে) ৬ টা ২৩  মিনিটে শাহরুখ খান তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দর্শকদের সঙ্গে শেয়ার করেন। ওই স্ট্যাটাসে শাহরুখ খান ‘জওয়ান’ সিনেমার পোস্টার পোস্ট করেছেন।

ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, #Jawan #7thSeptember2023। অর্থাৎ চলতি বছরের ৭ সেপ্টেম্বরেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘জওয়ান’ সিনেমাটি।

হিন্দি, তামিল আর তেলেগু ভাষায় সিনেমাটি দেখার সুযোগ রয়েছে। দর্শকদের আগ্রহের শেষ নেই এই সিনেমাটিকে ঘিরে। এরই মধ্যে দর্শক আর শুভাকাঙ্ক্ষিদের শুভেচ্ছায় ভাসছেন এই সুপারস্টার।  

 

 

কিউটিভি/আয়শা/০৬ মে ২০২৩,/রাত ৯:২৯

▎সর্বশেষ

ad