ব্রেকিং নিউজ
আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল ভারত-পাকিস্তানও এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বসানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর ক্ষমতা হারানোর চরম ঝুঁকিতে নেতানিয়াহু হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৯৮ হাজার চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর কূটনীতিতে নতুন মাইলফলক: মির্জা ফখরুল প্রাথমিকের ১৪ হাজার নতুন শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর বাংলাদেশকে ১৩ হাজার ২০০ কোটি টাকা জরুরি সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা, নিন্দা দেশটির বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

ধোনির চেন্নাইয়ের কাছে কুপোকাত রোহিতের মুম্বাই

Ayesha Siddika | আপডেট: ০৬ মে ২০২৩ - ০৯:২৮:৩৩ পিএম

স্পোর্টস ডেস্ক : আইপিএলে মাহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের কাছে পাত্তাই পেল না রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স। সাবেক অধিনায়কের দলের কাছে বর্তমান অধিনায়কের দল হেরেছে ৬ উইকেটে।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে মাথিশা পাতিরানা ও দীপক চাহারদের বোলিং তোপে মুম্বাই ১৩৯ রানে থামে। চেন্নাই জয় পেয়েছে ৬ উইকেটে। হাতে ছিল ১৪ বল। চেন্নাইয়ের হয়ে ৪ ওভারে ১৫ রান দিয়ে ৩ উইকেট নিয়েছে পাতিরানা। 

১৪০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে প্রথম উইকেট জুটিতে ৪ ওভারে ৪৬ রান তোলে চেন্নাই। ওপেনার ঋতুরাজ গায়কোয়াদ ও ডেভন কনওয়ের হাতে কাজটা হয়েছে সহজ। ঋতুরাজ ১৬ বলে ৩০ রানে আউট হন। কনওয়ে ৪ চারে ৪২ বলে করেছেন ৪৪ রান।

এই জয়ে ১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে আছে চেন্নাই। মুম্বাই এক ম্যাচ কম খেলে ১০ পয়েন্ট নিয়ে আছে ষষ্ঠ অবস্থানে।

 

 

কিউটিভি/আয়শা/০৬ মে ২০২৩,/রাত ৯:২৫

▎সর্বশেষ

ad