ব্রেকিং নিউজ
আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল ভারত-পাকিস্তানও এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বসানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর ক্ষমতা হারানোর চরম ঝুঁকিতে নেতানিয়াহু হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৯৮ হাজার চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর কূটনীতিতে নতুন মাইলফলক: মির্জা ফখরুল প্রাথমিকের ১৪ হাজার নতুন শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর বাংলাদেশকে ১৩ হাজার ২০০ কোটি টাকা জরুরি সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা, নিন্দা দেশটির বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

আইপিএলে রোহিতের বাজে রেকর্ড

Ayesha Siddika | আপডেট: ০৬ মে ২০২৩ - ০৯:১০:২৭ পিএম

ডেস্ক নিউজ : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অন্যতম সফল অধিনায়ক বলা হয় রোহিত শর্মাকে। তার নেতৃত্বে মুম্বাই ইন্ডিয়ান্স রেকর্ড পাঁচবার আইপিএল শিরোপা জিতেছে। অধিনায়ক হিসেবে সফল রোহিত শর্মা ব্যক্তিগত পারফরম্যান্সেও উজ্জ্বল। আইপিএলে রেকর্ড ১৬টি ফিফটির সাহায্যে চতুর্থ সর্বোচ্চ ৬ হাজার ৬৩ রান সংগ্রহ করেছেন। 

কিন্তু এতকিছু সফলতার মাঝেও আইপিএলে বাজে রেকর্ড গড়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের এই অধিনায়ক। আইপিএলের ইতিহাসে ২৩৭ ম্যাচে রেকর্ড ১৬বার শূন্য রানে আউট হয়েছেন তিনি। শনিবার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে ৩ বলে শূন্য রানে ফেরেন তিনি। দীপক চাহারের গতির বলে রবিন্দ্র জাদেজার হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন রোহিত। 

আইপিএলে ১৫ বার শূন্য রানে আউট হয়েছেন কলকাতা নাইট রাইডার্সের ক্যারিবীয় অলরাউন্ডার সুনিল নারিন, ভারতীয় তারকা ক্রিকেটার মন্দীপ সিং ও দীনেশ কার্তিক। আম্বাতি রাইডু ১৪বার শূন্য রানে আউট হয়েছেন। 

 

 

কিউটিভি/আয়শা/০৬ মে ২০২৩,/রাত ৯:০৮

▎সর্বশেষ

ad