ব্রেকিং নিউজ
আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত

মোস্তাফিজকে ‘কোচ’ মানেন ভারতীয় তারকা

Ayesha Siddika | আপডেট: ০৬ মে ২০২৩ - ০৭:১৭:৪৯ পিএম

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে কোচ মেনে তার কাছে পরামর্শ চাইলেন ভারতীয় তরুণ তারকা পেসার চেতন সাকারিয়া। আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে অংশ নিতে ইংল্যান্ড সফরে যাওয়ার আগে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন মোস্তাফিজ। 

দিল্লি ক্যাপিটালসের এই তারকা পেসার ক্যাপশনে লেখেন, এখন জাতীয় দলে দায়িত্ব পালনের সময়। বাংলাদেশ-আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজ খেলতে ইংল্যান্ডে যাচ্ছি। বাংলাদেশ দলকে আপনাদের প্রার্থনায় রাখবেন। মোস্তাফিজের সেই পোস্টের নিচে মন্তব্য করেছেন দিল্লি ক্যাপিটালসে তার সতীর্থ চেতন সাকারিয়া। বাঁহাতি এই তরুণ পেসার লেখেন, ‘শুভকামনা, কোচ। কিছু টিপস (পরামর্শ) পাঠাবেন।’

আইপিএলে  দিল্লি ক্যাপিটালসের একই নেটে অনুশীলন করার কারণে দুজনের মধ্যে বোলিংয়ের কলাকৌশল নিয়ে আলাপ হওয়ার কথা। সম্ভবত সে কারণেই মোস্তাফিজকে কোচ হিসেবে সম্মান দেখিয়ে এমনটি লেখেন চেতন সাকারিয়া। কাটার মাস্টার মোস্তাফিজ ২০১৬ সাল থেকে আইপিএল খেলছেন। বাংলাদেশ দলে তিনি নিয়মিত সদস্য। আর ২০২১ সালের আইপিএল অভিষেক হয় চেতন সাকারিয়ার। জাতীয় দলের হয়ে একটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলার সুযোগ হয় তার। সেই হিসেবে মোস্তাফিজ সিনিয়র এবং অভিজ্ঞ ক্রিকেটার। তার কাছ থেকে সাকারিয়া পরামর্শ চাইতেই পারেন। 

 

 

কিউটিভি/অনিমা/০৬ মে ২০২৩,/সন্ধ্যা ৭:১৫

▎সর্বশেষ

ad