ব্রেকিং নিউজ
আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত

শীর্ষে উঠে যা বললেন পাকিস্তানের অধিনায়ক

Ayesha Siddika | আপডেট: ০৬ মে ২০২৩ - ০৭:০১:১০ পিএম

স্পোর্টস ডেস্ক : শুক্রবার (৫ মে) পাকিস্তানের করাচিতে সিরিজের চতুর্থ ম্যাচে নিউজিল্যান্ডকে ১০২ রানে হারায় পাকিস্তান। তাতেই অস্ট্রেলিয়া ও ভারতকে পিছনে ফেলে তালিকার শীর্ষে জায়গা করে নেয় বাবর আজমের দল। দলের বড় অর্জনের দিনে সেঞ্চুরিও করেছেন পাকিস্তান দলপতি। 

র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে বাবর আজম বলেন, ‘পাকিস্তান এখন এক নম্বরে রয়েছে। এজন্য দলটিকে অভিনন্দন জানাই। ভক্তদের সমর্থন, পকিস্তান ক্রিকেট বোর্ডসহ দলীয় প্রচেষ্টার ফল এটি। বিশেষ করে গুরুত্বপূর্ণ মুহূর্তে দল যেভাবে পারফরমেন্স করেছে, তার প্রশংসা না করে পারছি না।’

 
সফলতার বিষয়ে বাবর আজম বলেন, ‘আমি সকলকে বোঝানোর চেষ্টা করেছি যে, যারা এই দলে খেলছেন তারা বিশ্বের সেরা খেলোয়াড়। আমার সতীর্থরা এটিই বিশ্বাস করেছেন এবং সেই অনুযায়ী চেষ্টা করেছেন। এই চেষ্টা এককভাবে নয়, দলীয়ভাবে। তাতেই মনে করি এমন অর্জন আমরা করতে পেরেছি।’
পাকিস্তানের বর্তমান রেটিং ১১৩ দশমিক ৪৮৩। তাতে অস্ট্রেলিয়া (রেটিং ১১৩ দশমিক ২৮৬) ও ভারতকে (১১২ দশমিক ৬৩৮) টপকিয়ে শীর্ষে জায়গা করে নেয় পাকিস্তান। যদিও সিরিজের পঞ্চম ম্যাচের ওপরে নির্ভর করছে র‍্যাঙ্কিংয়ের অবস্থান। কারণ সেই ম্যাচটি না জিততে পারলে অস্ট্রেলিয়া উঠে যাবে একে, আর পাকিস্তান নেমে যাবে তিনে। অবশ্য ওই ম্যাচটি পরিত্যক্ত বা ফলাফল না আসলে পাকিস্তানের শীর্ষস্থান টিকেই থাকবে।

 

 

কিউটিভি/অনিমা/০৬ মে ২০২৩,/সন্ধ্যা ৭:০০

▎সর্বশেষ

ad