ব্রেকিং নিউজ
আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত

তাইওয়ানকে ‘বারুদের গুদামে’ পরিণত করছে যুক্তরাষ্ট্র : অভিযোগ চীনের

uploader3 | আপডেট: ০৬ মে ২০২৩ - ১১:১৯:৫৫ এএম

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র তাইওয়ানকে ‘বারুদের গুদামে’ পরিণত করছে বলে অভিযোগ করেছে চীন। মার্কিন সরকারকে তাইওয়ানের কাছে সমরাস্ত্র বিক্রি বন্ধ করারও আহ্বান জানিয়েছে বেইজিং।

শুক্রবার বেইজিং এক ব্রিফিংয়ে এ আহ্বান জানান চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং। 

তাইপেতে বুধবার তাইওয়ান-যুক্তরাষ্ট্র যে প্রতিরক্ষা শিল্প ফোরাম অনুষ্ঠিত হয় সে ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ও বক্তব্য দেন মাও নিং।

ওই ফোরামে মার্কিন অস্ত্র রপ্তানিকারকদের একটি প্রতিনিধিদল তাইওয়ানের সঙ্গে আমেরিকার প্রতিরক্ষা সহযোগিতা শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, সাম্প্রতিক সময়ে আমেরিকা ও তাইওয়ান কর্তৃপক্ষ তাদের মধ্যে সামরিক সহযোগিতা শক্তিশালী করেছে। এ ঘটনা প্রমাণ করছে যে, মার্কিন যুক্তরাষ্ট্র তাইওয়ানকে একটি গোলাবারুদেরে গুদামে পরিণত করেছে যা শুধুমাত্র আমাদের ‘তাইওয়ানি স্বদেশি বন্ধুদের’ জন্য সমস্যা তৈরি করবে।

তিনি আরো বলেন, তাইওয়ানের কাছে সমরাস্ত্র বিক্রি ‘এক চীন নীতির’ সম্পূর্ণ লঙ্ঘন। চীন বিষয়টি মেনে নেবে না বলে তিনি জানান। মাও সতর্ক করে দিয়ে বলেন, তাইওয়ানের অভ্যন্তরীণ ইস্যুতে যেকোনো ‘বিদেশী হস্তক্ষেপের’ পরিণতির দায় হস্তক্ষেপকারী দেশকে নিতে হবে।

কিউটিভি/অনিমা/০৬ মে ২০২৩,/সকাল ১১:১৯

▎সর্বশেষ

ad