ব্রেকিং নিউজ
আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত

কোহলি আবার দায়িত্ব নিলে ভারত পিছিয়ে পড়বে: হরভজন সিং

uploader3 | আপডেট: ০৬ মে ২০২৩ - ১০:৫৭:৫৯ এএম

স্পোর্টস ডেস্ক : চলতি আইপিএলে আরসিবিকে তিনটি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন বিরাট কোহলি। সেই তিন ম্যাচে ফাফ ডু প্লেসিসকে খেলানো হয়েছিল ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে। অনেকেই মনে করছেন, আগামী দিনে ভারতীয় দলেও অধিনায়ক হিসেবে কোহলির প্রত্যাবর্তন দেখা গেলে অবাক হওয়ার কিছু নেই। তবে এই ধারণার সঙ্গে একেবারেই সহমত নন হরভজন সিং। ভারতের সাবেক এই ক্রিকেটার মনে করেন, এতে ভারতীয় দল অনেকটাই পিছিয়ে যাবে।

কিছু দিন আগে ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী জানিয়েছিলেন, কোহলিকে সাদা জার্সিতে জাতীয় দলের নেতৃত্ব দিতে আবার দেখতে চান তিনি। সেই প্রসঙ্গে হরভজন বলেন, “এতে ভারত অনেক ধাপ পিছিয়ে যাবে। পিছিয়ে গেলে সামনে এগোবে কী করে? এমন নয় যে বিরাট খুব খারাপ অধিনায়ক ছিল। দায়িত্বে থাকাকালীন অসাধারণ অধিনায়ক ছিল বিরাট। ঘরের মাঠে এবং বিদেশে ওর টেস্ট জয়ের সংখ্যাটা দেখুন। সেটাই বলে দেবে। কিন্তু আমার মনে হয় রোহিত না খেললে বা চোট পেলে নেতৃত্বের জন্যে অন্য কারও কথা ভাবা উচিত।”

হরভজনের মতে, কোহলি নিজেও হয়তো একটানা অধিনায়কত্বের দায়িত্ব নিতে চাইবেন না। হয়তো বিশ্ব টেস্ট ফাইনালের মতো একটা ম্যাচে দায়িত্ব নিলেও নিতে পারেন। কিন্তু রোহিতের বিকল্প হিসেবে নতুন কাউকে তৈরি রাখা উচিত বলেই তিনি মনে করেন।

হরভজনের কথায়, “একটা ম্যাচ হলে বিরাট দায়িত্ব নিতে পারে। সেটা বিশ্ব টেস্ট ফাইনালও হতে পারে। কিন্তু চার ম্যাচের সিরিজের মতো কোনও সময়ে রোহিতকে না পাওয়া গেলে নতুন কোনও অধিনায়কের প্রতি আস্থা রাখা উচিত। লম্বা সিরিজে বিরাটের উপর ভরসা রাখা হলে সেটা দলকে সঠিক দিকে নিয়ে যাবে না।”

কিউটিভি/অনিমা/০৬ মে ২০২৩,/সকাল ১০:৫৭

▎সর্বশেষ

ad