ব্রেকিং নিউজ
আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত

৭ ঘণ্টা পর উত্তরবঙ্গ-দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক

uploader3 | আপডেট: ০৬ মে ২০২৩ - ০৯:৫৮:১৯ এএম

আন্তর্জাতিক ডেস্ক : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মালবাহী ট্রেনের লাইনচ্যুত ২টি বগি উদ্ধার হয়েছে। এর মধ্য দিয়ে ৭ ঘণ্টা পর উত্তরবঙ্গ ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

শুক্রবার রাত সাড়ে আটটার দিকে ঈশ্বরদি বঙ্গবন্ধু সেতু রেলপথের উল্লাপাড়া স্টেশনে লাইনচ্যুত বগি দুটি সড়িয়ে নেয় রিলিফ ট্রেন।

বাংলাদেশ রেলওয়ে সিরাজগঞ্জ বাজারের উপ-বিভাগীয় প্রকৌশলী (রেলপথ) আহসানুর রহমান জানান, শুক্রবার দুপুর দুইটার দিকে ঈশ্বরদি বঙ্গবন্ধু সেতু রেলপথের উল্লাপাড়া স্টেশনে লাইন শাস্টিং (লাইন পরিবর্তন) এর সময় মালবাহি একটি ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে ছিটকে পড়া পরে রিলিফ ট্রেন এনে নয়টার দিকে লাইনচ্যুত বগি দুটি সড়িয়ে নেয়া হয়। 

উল্লাপাড়ার মোহনপুর স্টেশনে আটকে থাকা ঢাকামুখি মৈত্রি এক্সপ্রেস ট্রেনটি স্টেশন অতিক্রম করার মাধ্যমে সচল হয় ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ। এর আগে শুক্রবার দুপুর দুইটার দিকে বঙ্গবন্ধু সেতু রেলপথের উল্লাপাড়া ষ্টেশনে লাইন শাল্টিং (লাইন পরিবর্তন) করার সময় মালবাহি দুটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে ছিটকে পড়ে। 

ফলে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

কিউটিভি/অনিমা/০৬ মে ২০২৩,/সকাল ৯:৫৮

▎সর্বশেষ

ad