ব্রেকিং নিউজ
শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

২৩ দিন পর সুপ্রিমকোর্টে বিচার কাজ শুরু

uploader3 | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩ - ০৪:৫০:১৪ পিএম

ডেস্ক নিউজ : ২৩ দিন পর সুপ্রিমকোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হয়েছে।

অবকাশকালীন ও ঈদুল ফিতরসহ মোট ২৩ দিনের ছুটি শেষে সুপ্রিমকোর্টের উভয় বিভাগে বিচারকাজ শুরু হয়েছে।

আজ সকাল সাড়ে ১০টা থেকে হাইকোর্টের ৫০টি বেঞ্চে একযোগে বিচারকাজ শুরু হয়েছে। ২৩ দিনের  ছুটি শেষে সর্বোচ্চ আদালত খোলায় আইনজীবী ও বিচারপ্রার্থীদের পদচারণায় মুখরিত আজ সর্বোচ্চ  আদালত অঙ্গন।

গত ৭ এপ্রিল থেকে সুপ্রিমকোর্টের অবকাশকালীন ছুটি শুরু হয়। এর সঙ্গে যোগ হয় পবিত্র ঈদুল ফিতরের ছুটি। অবকাশকালীন ছুটির সময় আপিল বিভাগের চেম্বার কোর্ট ও হাইকোর্ট বিভাগের কয়েকটি বেঞ্চে সীমিত পরিসরে বিচারকাজ চালু ছিল।

কিউএনবি/অনিমা/৩০ এপ্রিল ২০২৩,/বিকাল ৪:৫০

▎সর্বশেষ

ad