ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

রাতে ইংল্যান্ড যাচ্ছে বাংলাদেশ দল

uploader3 | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩ - ০৪:৪২:০৮ পিএম

স্পোর্টস  ডেস্ক : আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে রোববার দিবাগত রাতে ইংল্যান্ড যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে একই দিন সবাই যাচ্ছেন না। বরং দুই ভাগে যাচ্ছে পুরো স্কোয়াড। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সূত্রে এ তথ্য জানা গেছে। 

সূত্র জানায়, রোববার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে প্রথম গ্রুপ ইংল্যান্ডের উদ্দেশে রওনা দেবে। আর দ্বিতীয় বহর যাবে সোমবার সকাল ১০টা ৪০ মিনিটের ফ্লাইটে। 

প্রসঙ্গত, আইসিসির ওয়ানডে চ্যাম্পিয়ানশিপের এই সিরিজটি নিজেদের মাটিতে আয়োজন করতে ব্যর্থ হয়েছে আইরিশ ক্রিকেট বোর্ড। দেশটির খারাপ আবহাওয়ার পূর্বাভাসের কারণে সিরিজটি আয়োজন করতে পারেনি আইরিশরা। এ কারণে প্রতিবেশী দেশ ইংল্যান্ডের চেমসফোর্ডে হবে ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ। 

আগামী ৯, ১২ ও ১৪ মে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে। তবে তার আগে আগামী ৫ মে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।

 

কিউটিভি/অনিমা/৩০ এপ্রিল ২০২৩,/বিকাল ৪:৪১

▎সর্বশেষ

ad