ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের হামলা, পুরোপুরি ধ্বংস আবাসিক ভবন

uploader3 | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩ - ০১:০৬:৫২ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার অভ্যন্তরে একটি গ্রামে হামলা চালিয়েছে ইউক্রেন। এতে রুশ দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

দুই দেশের মধ্যকার সীমান্তের পূর্ব দিকে অবস্থিত ব্রিয়ানস্ক অঞ্চলের সুজেমকা গ্রামে এই হামলা চালায় ইউক্রেন। ব্রিয়ানস্ক অঞ্চলের মেয়র আলেক্সান্ডার বোগোমাজ রবিবার এ তথ্য নিশ্চিত করেছেন।

টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় বোগোমাজ বলেন, ইউক্রেনীয় জাতীয়তাবাদীদের হামলার ফলে দুর্ভাগ্যবশত দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

প্রাথমিক তদন্ত অনুযায়ী, একটি আবাসিক ভবন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং আরও দুটি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি। ঘটনাস্থলে কাজ করছেন জরুরি বিভাগের কর্মীরা।

গভর্নর জানান, বড় ধরনের হামলার আগে সুজেমকাতে একটি আবাসিক ভবনে একটি কামানের আঘাত লাগে। এর ফলে আংশিক ক্ষতি হয় এবং একজন আহত হয়। পূর্ব ইউক্রেনের কর্মকর্তারাও জানিয়েছেন যে, ইউক্রেনের গোলাগুলিতে ডোনেটস্ক শহরে আট বছর বয়সী একটি মেয়ে শিশুসহ নয়জন নিহত হয়েছে।

তবে ইউক্রেন কখনোই প্রকাশ্যে রাশিয়ার অভ্যন্তরে এবং ক্রিমিয়ার মতো ইউক্রেনের রাশিয়া নিয়ন্ত্রিত অঞ্চলে হামলার দায় স্বীকার করেনি। সূত্র: আল জাজিরারয়টার্সসিএনএন

কিউটিভি/অনিমা/৩০ এপ্রিল ২০২৩,/দুপুর ১:০৬

▎সর্বশেষ

ad