নরওয়েতে গিয়ে পড়ল সুইডেনের রকেট

Ayesha Siddika | আপডেট: ২৬ এপ্রিল ২০২৩ - ০৯:০৬:১০ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : প্রতিবেদন মতে, মূলত গবেষণার জন্য একটি রকেট সুইডেনের উত্তরাঞ্চল থেকে উৎক্ষেপণ করা হয়। কিন্তু রকেটটি বিকল হয়ে পাশের দেশ নরওয়ের ১৫ কিলোমিটার ভেতরে গিয়ে পড়ে। প্রতিবেদনে বলা হয়, গত সোমবার সকাল ৭টা ২০ মিনিটে উত্তর সুইডেনের এসরেঞ্জ স্পেস সেন্টার থেকে রকেটটি উৎক্ষেপণ করে সুইডেন স্পেস করপোরেশন (এসএসসি)। এক বিবৃতিতে এসএসসি জানায়, পৃথিবীর ২৫০ কিলোমিটার (১৫৫.৩৪ মাইল) উচ্চতায় শূন্য মাধ্যাকর্ষণে পরীক্ষাটি চালানো হয়। রকেটটি কিঞ্চিৎ বেশি সময় ও একটু বেশি পশ্চিমে বাক নেয়।’

আল জাজিরার প্রতিবেদন মতে, উৎক্ষেপণের পর রকেটটি নরওয়ের মলসেলভ মিউনিসিপালিটির একটি বসতিহীন এলাকায় গিয়ে পড়ে। এলাকাটি সুইডেনের পরিকল্পিত স্থান থেকে অন্তত ৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত। তবে রকেট পড়ার কারণে ওই এলাকায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়।
 
গবেষণা রকেটটির নাম টিইএক্সইউএস-৫৮। এটা ইউরোপীয় মহাকাশ গবেষণা সংস্থা ইউরোপিয়ান স্পেস এজেন্সির একটি উদ্যোগের অংশ। গবেষণায় সংশ্লিষ্ট বিজ্ঞানীরা বলেছেন, জীবাশ্ম জ্বালানি থেকে কিভাবে সবুজ জ্বালানি প্রযুক্তিতে যাওয়া যায় এবং কিভাবে মহাকাশে গ্রহের জন্ম হয়, সেই বিষয়গুলো জানতে সহায়তা করবে এই পরীক্ষা।
 
তবে রকেটটি নিজেদের ভূখণ্ডে এসে পড়ায় সুইডেন কর্তৃপক্ষের সমালোচনা করেছে নরওয়ে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, নরওয়ের সীমান্তে যেকোনো অনুমোদনহীন কর্মকাণ্ডকে খুব গুরুত্ব সহকারে নেয় নরওয়ে কর্তৃপক্ষ। সীমান্ত লঙ্ঘনের ঘটনা ঘটলে দায়ী ব্যক্তিদের অবিলম্বে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ নিয়ম অনুসরণ করে সংশ্লিষ্ট নরওয়েজিয়ান কর্তৃপক্ষকে জানাতে হবে।

 

 

কিউটিভি/আয়শা/২৬ এপ্রিল ২০২৩,/রাত ৯:০৫

▎সর্বশেষ

ad