বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী সারা আলি খান ও অভিনেতা আয়ুষ্মান খুরানা তাদের আসন্ন সিনেমা ‘উড়তা তীর’ নিয়ে আলোচনায় রয়েছেন। সিনেমাটি ২৩ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। দশেরা উপলক্ষে আয়ুষ্মান খুরানা ও সারা আলি খান অমৃতসরের স্বর্ণমন্দিরে গিয়েছিলেন। সিনেমাটির মুক্তির আগে দুই অভিনেতা-অভিনেত্রী স্বর্ণমন্দিরে গিয়ে আশীর্বাদ নিয়েছেন এবং সিনেমাটির সাফল্যের জন্য প্রার্থনা করেছেন। সম্প্রতি তাদের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
স্বর্ণমন্দির দর্শনের পর সারা তার মা অমৃতা সিংকে ভিডিও কলের মাধ্যমে শ্রী হরমন্দির সাহিবের দর্শন করাতে চেয়েছিলেন। কিন্তু মন্দিরে ফোন ব্যবহার নিষিদ্ধ থাকায় তিনি তার মাকে ভিডিও কল করতে পারেননি। এ সময় আচমকা হাউমাউ করে কান্না শুরু করেন সারা আলি খান। স্বর্ণমন্দিরে প্রার্থনা ও আশীর্বাদ গ্রহণের সময় সারা আলি খান কান্নায় ভেঙে পড়েন। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়েছে। নেটিজেনদের কাছ থেকে নানা প্রতিক্রিয়া আসছে।
এই ভিডিওর মন্তব্যে অনেকেই বলেছেন যে তিনি অভিনয় করছিলেন। কেউ কেউ আবার বলেছেন যে তিনি অতিরিক্ত অভিনয় করছিলেন। স্বর্ণমন্দির ঘুরে আসার পর সারা সোশ্যাল মিডিয়ায় আয়ুষ্মান খুরানার সঙ্গে একটি ছবিও শেয়ার করেছেন। ছবিতে দুই অভিনেতাকেই সাদা পোশাকে দেখা গেছে। যে ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
সূত্র: নিউজ১৮
কিউএনবি/আয়শা/২১ অক্টোবর ২০২৬,/বিকাল ৫:০০
