ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ছয় শ বছর ধরে তরবারি হাতে মিম্বারে খুতবা দেওয়ার ঐতিহ্য

Ayesha Siddika | আপডেট: ০১ এপ্রিল ২০২৩ - ১১:০৭:৩৫ পিএম

ডেস্ক নিউজ : তরবারি হাতে জুমা ও ঈদের নামাজে খুতবা দেওয়ার সংস্কৃতি রয়েছে তুরস্কের। ছয় শ বছর ধরে তুরস্কের এডির্ন প্রদেশের প্রাচীন মসজিদের ইমামরা তা পালন করছেন। উসমানীয় শাসনামলের ঐতিহ্য হিসেবে তা ধরে রেখেছেন এডির্ন গ্র্যান্ড মসজিদের সংশ্লিষ্টরা। তরবারি হাতে খুতবা পড়ার রীতি কখন শুরু হয়েছিল তা সঠিকভাবে বলা না গেলে বিভিন্ন বর্ণনার সূত্রে জানা যায়, দ্বিতীয় খলিফা উমর বিন খাত্তাব (রা.) সর্বপ্রথম এভাবে দাঁড়িয়ে খুতবা দিয়েছেন। 

এডির্ন শহরের গ্র্যান্ড মসজিদটি ১৫ শতাব্দিতে সুলতান সুলাইমানের নির্দেশে নির্মিত হয়। সুলতান প্রথম মেহমেতের সময়ে এর নির্মাণকাজ শেষ হয়। এর ওপরে রয়েছে ৯টি গম্বুজ যা চারটি পিলারে ওপর রয়েছে। প্রথম দিকে একটি মিনার থাকলেও পরবর্তীতে ‍দ্বিতীয় মুরাদ আরেকটি উঁচু মিনার যুক্ত করে। 

সূত্র : আনাদোলু এজেন্সি

 

 

কিউটিভি/আয়শা/০১ এপ্রিল ২০২৩,/রাত ১০:৫৮

▎সর্বশেষ

ad