ব্রেকিং নিউজ
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত সামাজিক মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭ কাজী নজরুল ইসলাম আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস : প্রধানমন্ত্রী

স্বর্ণের দাম বেড়ে ১ লাখ ছুঁই ছুঁই

Ayesha Siddika | আপডেট: ০১ এপ্রিল ২০২৩ - ০৭:৩০:৪৮ পিএম

ডেস্ক নিউজ : দেশের বাজারে আবারো বাড়ল স্বর্ণের দাম। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে।এতে সবথেকে ভালো মানের স্বর্ণের দাম লাখ টাকা ছুঁই ছুঁই। সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৭২৮ টাকা বাড়িয়ে নতুন দাম ঠিক করা হয়েছে। এতে এই মানের স্বর্ণের ভরির দাম পড়বে ৯৯ হাজার ১৪৪ টাকা। রোববার থেকে এ দাম কার্যকর হবে।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানান বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এর আগে গত ২৪ মার্চ স্বর্ণের দাম বাড়ানো হয়। তার আগে ২২ মার্চ ও ২৩ মার্চ স্বর্ণের দাম কিছুটা কমানো হয়। কিন্তু তারও আগে ১৮ মার্চ এক লাফে ২২ ক্যারেটের স্বর্ণের ভরিতে রেকর্ড ৭ হাজার ৬৯৮ টাকা বাড়ানো হয়। এতে ৯৮ হাজার ৭৯৪ টাকা দাম হয় এই মানের স্বর্ণের ভরি।

নতুন দাম অনুযায়ী, রোববার থেকে ২২ ক্যারেট প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ৯৯ হাজার ১৪৪ টাকা। যা দেশের বাজারে এর আগে কখনো এক ভরি স্বর্ণের দাম ৯৯ হাজার টাকা হয়নি। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৪৫৮ টাকা বাড়ানো হয়েছে। এতে রোববার থেকে এই মানের স্বর্ণের প্রতি ভরির দাম পড়বে ৯৪ হাজার ৬৫৩ টাকা।

আর ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ২২৫ টাকা বাড়ানো হয়েছে। এতে রোববার থেকে এই মানের স্বর্ণের ভরি কিনতে লাগবে ৮১ হাজার ১২৩ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ৬৭ হাজার ৫৯৩ টাকা করা হয়েছে।

 

 

কিউটিভি/আয়শা/০১ এপ্রিল ২০২৩,/সন্ধ্যা ৭:৩০

▎সর্বশেষ

ad